মার্চের শেষেই বাতিল হতে পারে আপনার প্যান কার্ড, জেনে নিন কী করতে হবে

প্যানের সঙ্গে আধার সংযুক্তির সময় আর বাড়ানো হবে না। এই বছরের ৩১ মার্চের মধ্যেই সম্পূর্ণ করতে হবে সেই কাজ।

প্যানের সঙ্গে আধার সংযুক্তির সময়সীমা আর বাড়ানো হবে না। এই বছরের ৩১ মার্চের মধ্যেই সম্পূর্ণ করে ফেলতে হবে সেই কাজ। যেসব প্যান সংযুক্ত করা হবে না, তা ৩১ মার্চের পর বাতিল হয়ে যাবে। জানিয়ে দেওয়া হয়েছে আয়কর বিভাগের তরফ থেকে। এর আগে বেশ কয়েকবার প্যান ও আধার সংযুক্তির জন্য সময় বাড়ানো হয়েছিল।

২৭ জানুয়ারি পর্যন্ত সংযুক্ত ৩০.৭৫ কোটি প্যান

২৭ জানুয়ারি পর্যন্ত সংযুক্ত ৩০.৭৫ কোটি প্যান

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, ২৭ জানুয়ারি পর্যন্ত ৩০.৭৫ কোটি প্যান আধারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

সংযুক্তিতে বাকি ছিল ১৭.৫৮ কোটি প্যান

সংযুক্তিতে বাকি ছিল ১৭.৫৮ কোটি প্যান

সেই সময় আধারের সঙ্গে সংযুক্তিতে বাকি ছিল ১৭.৫৮ কোটি প্যান কার্ড।

সময়সীমা বাড়ানো হয় ৩১ মার্চ পর্যন্ত

সময়সীমা বাড়ানো হয় ৩১ মার্চ পর্যন্ত

প্যানের সঙ্গে আধার সংযুক্ত করার সময়সীমা বাড়িয়ে করা হয় ৩১ মার্চ। আয়কর বিভাগ জানিয়েছে এরপর আর এই সময়সীমা বাড়ানো হবে না। আয়কর আইনের ১৩৯এএ ধারা অনুযায়ী, যেসব প্যান সংযুক্ত করা হবে না, তা ৩১ মার্চের পর বাতিল হয়ে যাবে।

আধার সাংবিধানিক ভাবে বৈধ, বলেছে সুপ্রিম কোর্ট

আধার সাংবিধানিক ভাবে বৈধ, বলেছে সুপ্রিম কোর্ট

২০১৮-র সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছে, আধার সাংবিধানিক ভাবে বৈঠক। এছাড়াও এই বায়োমেট্রির আইডি আয়কর রিটার্ন ফাইলের ক্ষেত্রেও বাধ্যতামূলক বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+