আবেদনের দু'দিনের মধ্যে পাওয়া যাবে প্যান কার্ড!
নয়াদিল্লি, ২২ এপ্রিল : আবেদনের ৪৮ ঘন্টার মধ্যেই প্যান কার্ড এসে যাবে আপনার হাতে। খুব তাড়াতাড়ি এই পরিষেবা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে, আবেদনের দুদিন মধ্যেই যাতে প্যান কার্ড ইস্যু করা যায় তার জন্য একটি অনলাইন সুবিধা খুব শীঘ্রই চালু হতে চলেছে। পাশাপাশি, সাধারণ মানুষের হাতে সহজেই প্যান কার্ড তুলে দিতে গ্রাম-গঞ্জের বিভিন্ন জায়গায় বিশেষ শিবিরের আয়োজন করা হবে।

প্যান (পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর) কার্ডে ১০ ডিজিটের আলফা-নিউমেরিক নম্বর থাকে। ল্যমিনেশন করা কার্ডে প্রার্থীর ছবি সহ সেই নম্বর দেওয়া থাকে।
সম্প্রতি সিবিডিটি (আয়কর বিভাগের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা অর্থাৎ কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ) প্যান কার্ড পাওয়ার ক্ষেত্রে ভোটার কার্ড ও আধার কার্ডে উল্লিখিত জন্ম তারিখকে বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এছাড়া ১ লক্ষ টাকা বা তার বেশী দামের গয়না কেনার ক্ষেত্রেও প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications