ভারতকে বিষিয়ে তুলতে চক্রান্ত পাকিস্তানের! একের পর এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খালিস্তানি অ্যাজেন্ডা ISI-এর

দেশভাগের পর থেকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিস্তানের। তা এখনও চলছে। সন্ত্রাসবাদীদের পাশাপাশি এখন খালিস্তানিদের সঙ্গেও পাকিস্তানের বন্ধুত্ব বেড়েছে। এই বন্ধুত্ব ঘৃণার ওপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। পাকিস্তান সোশ্যাল মিডিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ভারতের বিরুদ্ধে খালিস্তানিদের উস্কে দিচ্ছে। এনআইএ সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।

এনআইএ সূত্রে খবর, খালিস্তানি সন্ত্রাসবাদীদের হয়ে প্রচার করতে এবং ভারতের বিরুদ্ধে খালিস্তানিদের উস্কে দিতে পাকিস্তান থেকে এই মুহূর্তে ৩০ টির বেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং খালিস্তানি সন্ত্রাসবাদীরা মিলে ভারত-সহ গোটা বিশ্বে ৩০ টির বেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের পরিবেষ নষ্ট করার চেষ্টা করছে।

Police

অন্যদিকে ভারতের গোয়েন্দা সংস্থাগুলিও পাল্টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির ওপরে নজর রাখছে। এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি পাকিস্তান থেকে পরিচালিত হয়। পুরো কাজে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বড় ভূমিকা রয়েছে। এনআইএ একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া চ্যানেল সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, যেগুলি খালিস্তানি সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রচার করছে।

যেসব সোশ্যাল মিডিয়া থেকে ভারত বিরোধী প্রচার

  • হোয়াটসঅ্যাপে খালিস্তান জিতেগা নামে একটি গ্রুপ রয়েছে। এই গ্রুপে ভারত বিরোধী অ্যাজেন্ডা পাঠানো হচ্ছে। এই গ্রুপের অ্যাডমিনের মোবাইল নম্বর পাকিস্তানের।
  • ইনস্টাগ্রামে খালিস্তান_প্রাইড নামে একটি চ্যানেল রয়েছে। যেটি খালিস্তানি কার্যকলাপ এবং ভারতের বিরুদ্ধে নানা প্রচার করা হচ্ছে। এই ইনস্টাগ্রামের আইপি অ্যাড্রেসও পাকিস্তানের।
  • ইউটিউবে আজ ভি বোলে সোনেহাল, খালিস্তান জিন্দাবাদ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখান থেকে ভারত বিরোধী অ্যাজেন্ডা প্রচার করা হচ্ছে। এর আইপি অ্যাড্রেস পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের।
  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর একটি অ্যাকাউন্ট রয়েছে। যার নাম GKhalistan786। এর মাধ্যমে খালিস্তানপন্থী ছবি ও ভিডিও শেয়ার করা হয়। এই অ্যাকউন্টের আইপি ঠিকানাটি পাকিস্তানের করাচির শহরের।
  • বিশ্বের সব থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমেও সন্ত্রাসবাদের বিজ বপন করে চলেছে পাকিস্তান। খালিস্তান মুভমেন্ট ২০২০ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। যা পাকিস্তানে ফয়সালাবাদ থেকে পরিচালনা করা হচ্ছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+