পাকিস্তানের বড় পরিকল্পনা ফাঁস! বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা, কোন ছক কষেছিল তারা?
বাংলাদেশে চলতে থাকা অশান্তির মধ্যেই আবার নতুন করে উদ্বেগ বাড়ছে ভারতের নিরাপত্তা মহলে। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে, এই পরিস্থিতির সুযোগ নিয়েই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ভারতবিরোধী চক্রান্ত করতে পারে। অভিযোগ, বাংলাদেশের দিক দিয়ে জঙ্গি ঢোকানোর পরিকল্পনা চলছে।

সূত্রের খবর অনুযায়ী, কিছু জঙ্গিকে অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর চেষ্টা হতে পারে। বাংলাদেশের গরিব মানুষ এবং রোহিঙ্গা শরণার্থীদের টাকার লোভ দেখিয়ে এই কাজে ব্যবহার করার চেষ্টা চলছে বলে অভিযোগ।
গোয়েন্দাদের দাবি যে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠন আবারও সক্রিয় হয়েছে। তারা বাংলাদেশের কিছু উগ্রপন্থী সংগঠনের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেছে। সম্প্রতি কয়েক জন পরিচিত জঙ্গির উপস্থিতিও সেখানে নজরে এসেছে।
এই পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশ সীমান্তে নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এর মধ্যেই বাংলাদেশে হিংসার ঘটনাও বেড়ে চলেছে। বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া গণ আন্দোলনের এবং বাংলাদেশের ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র ও প্রধান মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশের ভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের বাড়িতে হামলার চেষ্টা হয়েছে। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করেছে উত্তেজিত জনতা। নিহতের নাম দীপু চন্দ্র দাস, বয়স ৩০। অভিযোগ উঠেছিল যে, তিনি ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলেছিলেন। মৃত্যুর পর তাঁর দেহটিকে আগুন লাগানো হয় বলেও খবর। এই সব ঘটনার কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
সব মিলিয়ে, বাংলাদেশের অশান্তির প্রভাব ভারতে যাতে না পড়ে, সে জন্য ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি কড়াভাবে নজর রাখছে।












Click it and Unblock the Notifications