মোদীর কেন্দ্র বারাণসীকে টার্গেট করেছে লস্কর, ইতিমধ্যে রেকি করে গিয়েছে জঙ্গিরা, ইনপুট ইন্টেলিজেন্সের

পাকিস্তানি জঙ্গিরা' ভারতের নানা জায়গায় হামলা চালাতে পারে বলে আগেই গোয়েন্দাদের কাছে খবর এসেছে।

পাকিস্তানি জঙ্গিরা ভারতের নানা জায়গায় হামলা চালাতে পারে বলে আগেই গোয়েন্দাদের কাছে খবর এসেছে। সেইমতো দেশের নানা এলাকায় গোয়েন্দা নজরদারি মজবুত করা হয়েছে। তবে পাকিস্তানি জঙ্গিরা নতুন নতুন টার্গেট খুঁজে চলেছে বলেও ইন্টেলিজেন্স সূত্রে জানা গিয়েছে। লস্কর-ই-তৈবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের বারাণসীতে হামলার ছক কষছে।

বারাণসীকে টার্গেট

বারাণসীকে টার্গেট

রিপোর্ট অনুযায়ী অনেক বড় জঙ্গি হামলার ছক কষা হয়েছে। এবং সেজন্য বারানসীকে প্রধান টার্গেট করেছে লস্কর জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই বারাণসীতে এসে বেশ কয়েকজন জঙ্গি ঘাঁটি গেড়েছে। এবং এখানে কীভাবে নাশকতা চালানো যায় তার পরিকল্পনা করছে।

রেকি জঙ্গিদের

রেকি জঙ্গিদের

নেপাল থেকে ওমর নামে একজন জঙ্গি এসে গত মে মাসে চারদিন বারাণসীতে কাটিয়ে গিয়েছে। ফলে বারানসীকে জঙ্গিরা অন্যতম টার্গেট হিসেবে বেঁছেছে। এই ওমর লস্করের রিক্রুটা হিসেবে কাজ করে। গত কয়েক মাস ধরে অনেক বেশি করে যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি দলে ঢোকাতে চেষ্টা করে যাচ্ছে।

মোদীর কেন্দ্রে নিরাপত্তা জোরদার

মোদীর কেন্দ্রে নিরাপত্তা জোরদার

যেহেতু বারানসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র, ফলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে শুধু বারানসী নয় ফৈজাবাদ ও গোরক্ষপুরেও জঙ্গি ঘাঁটি তৈরির চেষ্টা করছে লস্কর। এই সব জায়গা থেকেই ঘাঁটি তৈরি করে সারা ভারতে নাশকতার ছক কষা হচ্ছে বলে গোয়েন্দারা ইনপুট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+