চরবৃত্তির অভিযোগে রাজস্থানে গ্রেফতার পাক নাগরিক
জয়পুর, ১৯ অগাস্ট : ভারতে এসে চরবৃত্তির অভিযোগে এক পাকিস্তানি যুবকে গ্রেফতার করল রাজস্থান পুলিশ। ধৃত ব্যক্তির নাম নন্দলাল ওরফে নান্দু বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রাজস্থানের জয়সলমের থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত পাক নাগরিককে এরপর জিজ্ঞাসাবাদের জন্য জয়পুর নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী ধৃত ব্যক্তির সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর যোগাযাগ রয়েছে। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি পাকিস্তানি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। পুলিসের প্রাথমিক জেরায় বিভিন্ন চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে।

নন্দলাল কিছুদিন আগেই ৩৫ কেজি আরডিএক্স পাচার করেছে বলে জানতে পেরেছে পুলিশ। এছাড়াও ভারতের সামরিক বিভাগের অনেক তথ্য সে পাকিস্তানে পাচার করেছে বলে জেরায় জানতে পেরেছে পুলিশ।
পাকিস্তান থাকার সময় থেকেই রাজস্থানের সমাজ-বিরোধীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখত নন্দলাল। রাজস্থানে আসার পর সে নিয়মিত তাদের সঙ্গে দেখা করত এবং প্রয়োজন পড়লে সেই দাগী অপরাধীদের তথ্য পাচারের কাজে ব্যবহার করতো বলে জানতে পেরেছে পুলিশ।












Click it and Unblock the Notifications