CAA: অবশেষে ভারতীয় নাগরিক বলে চিহ্নিত করা হবে! বলছেন পাকিস্তান থেকে আসা শরণার্থীরা
CAA: লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক মোদী সরকারের! অবশেষে দেশজুড়ে কার্যকর হল নাগরিকত্ব সংশোধনী আইন। শরণার্থীদের একটা বড় অংশ মোদী সরকারের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলত। 'অবশেষ আমাদের ভারতীয় নাগরিক বলে চিহ্নিত করা হবে', এমনটাই বলছেন পাকিস্তান থেকে আসা এক হিন্দু শরণার্থী।
বর্তমানে শরণার্থী পরিবার দিল্লিতে বসবাস করেন। ২০১৯ সালে যে সিএএ আইন (CAA) পাশ হয় তাতে বলা ছিল প্রতিবেশী তিন দেশ অর্থাৎ পাকিস্তান, আফগানিস্থান এবং বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরনার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। দিল্লিতে এমন বহু পাকিস্তানি হিন্দু শরণার্থী রয়েছেন। সোমবার দেশজুড়ে সিএএ আইন কার্যকর হওয়ার খবর শুনে খুশিতে মেতে ওঠে ওই সমস্ত পরিবার।

অন্তত ৫০০ এমন শরণার্থী মোদী সরকারের এহেন সিদ্ধান্তে ভারতের নাগরিকত্ব (CAA) পাবেন। এমনটাই জানিয়েছেন ওই রিফিউজি কমিউনিটির প্রধান ধরমবীর শোলাংকি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এবং আমার পরিবার এক দশক ধরে এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলাম।
আমরা এবার থেকে ভারতীয় নাগরিক (CAA) হিসাবে চিহ্নিত হব। এখন মনে হচ্ছে ২০০৩ সালে ভারতে আসা সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। শুধু তাই নয়, মোদী সরকারের এহেন সিদ্ধান্তে কাঁধ থেকে একটা বড় বোঝা নেমে গেল বলেও জানিয়েছেন ধরমবীর। এখন থেকে সম্মানের সঙ্গে ভারতে বসবাস করতে পারব বলেও মন্তব্য করেছেন।
রাজস্থানেও পাকিস্তান থেকে আসা বহু হিন্দু শরনার্থী (CAA) বাস করেন। মোদী সরকারের ঘোষণার পরেই জয়পুরের রাস্তায় বাজি ফাটাতে দেখা যায় সাধারণ মানুষকে। নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে স্লোগানও দিতে দেখা যায় শরনার্থীদের।
অন্যদিকে একই ছবি ধরা পড়ে বাংলাতেও। একেবারে ঢাক-ঢোল নিয়ে উৎসবে মেতে ওঠেন মতুয়া সমাজের মানুষরা। দীর্ঘ কয়েকদশক ধরে নাগরিকত্বের (CAA) দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছেন মতুয়ারা। অবশেষে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে স্বপ্নপূরণ। এমন একটা খুশির দিনে আর তাই বাড়িতে নয়, একেবারে খুশির উতসবে মেতে ওঠেন মতুয়াদের বড় একটা অংশ।
#WATCH उत्तर 24 परगना, पश्चिम बंगाल: केंद्र सरकार द्वारा नागरिकता संशोधन कानून (CAA) की अधिसूचना जारी करने पर मतुआ समुदाय के लोगों ने जश्न मनाया। pic.twitter.com/HTit79HyVI
— ANI_HindiNews (@AHindinews) March 11, 2024
সিএএ কার্যকর করার জন্য অল ইন্ডিয়া মতুয়া সমাজের তরফে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। সিএএ (CAA) কার্যকর হয়ে যাওয়ায় কাল থেকেই অনলাইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। এজন্য নির্দিষ্ট ওয়েবসাইট চালু করা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করতে পারেন-
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications