মধ্যরাতে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা! গুলিতে হত ১
মধ্য রাতে বেশ কয়েকজন পাকিস্তানির অনুপ্রবেশের চেষ্টা। জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে এই অনুপ্রবেশের চেষ্টা হয়।
মধ্য রাতে বেশ কয়েকজন পাকিস্তানির অনুপ্রবেশের চেষ্টা। জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে এই অনুপ্রবেশের চেষ্টা হয়। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় বিএসএফ। বিএসএফ-এর টহলদারি বাহিনীর গুলিতেই পাকিস্তানের এক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে দলে থাকা বাকিরা পালিয়ে গিয়েছে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মধ্য রাতে সাম্বা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা হয়। বিএসএফ-এর তরফে সঙ্গে সঙ্গে তাদের দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়। তা না হওয়ার গুলি চালায় সাম্বা সেক্টরের মাঙ্গুচক বর্ডার আউটপোস্টের বাহিনী। সেই গুলিতেই একজনের মৃত্যু হয়।
ঠিক কতজন অনুপ্রবেশকারী ছিল তা এখনও স্পষ্ট নয় বিএসএফ-এর সঙ্গে। আর অনুপ্রবেশকারীরা কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications