নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে উল্লাস রাজস্থানের পাকিস্তান থেকে আসা শরণার্থীদের
সংশোধিত নাগরিকত্ব বিলের সমর্থনে উল্লাস যোধপুরে থাকা পাকিস্তানী হিন্দু শরণার্থীরা। গত বেশ কয়েক বছর ধরে যোধপুরে থাকা এই শরণার্থীরা খুব কষ্টে থআকতেন।
সংশোধিত নাগরিকত্ব বিলের সমর্থনে উল্লাস যোধপুরে থাকা পাকিস্তানী হিন্দু শরণার্থীরা। গত বেশ কয়েক বছর ধরে যোধপুরে থাকা এই শরণার্থীরা খুব কষ্টে থআকতেন। নাগরিকত্ব না থাকার কারণে তাঁরা সাধারণ কোনও সুযোগ সুবিধা পেতেন না। তবে এখন নতুন এই নাগরিকত্ব আইন পাশ হয়ে যাওয়ায় তাঁদের জীবনে নতুন আার আলো জ্বলেছে।
|
৮০ শতাংশ লোক তফসিলি জাতির
এই বিষয়ে একজন শরণার্থী সংবাদ সংস্থা এএনআইকে বলে, 'আমরা এই আইনে দেওয়া সময়সীমার বিষয়ে খুশি। আমাদের শরাণার্থীদের মধ্যে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ লোক তফসিলি জাতি বা উপজাতির।' এরপর কংগ্রেস ও বিরোধী দলগুলির এই আইনের বিরোধিতা নিয়ে নিজের অশন্তোষও প্রকাশ করেন তিনি।

অনেকের জন্মই ভারতে
অপর একজন শরণার্থী বলেন, 'আমাদের মধ্যে প্রায় ১৫-২০ জনের জন্ম ভারতেই। তবে আমরা জীবন ধআরণ করার লক্ষ্যে পাকিস্তান যেতে বাধ্য হয়েছিলাম। পরে হঠাৎ আমাদের বোঝার আগেই এই সীমান্ত দাঁড় হয়ে যায় আমাদের মাঝে। আমরা তাই এখন ফিরে এসেছি। আমাদের মতো আরও অনেকে ভিলে ফিরে এসেছেন।'

'আমরা তো আদতে সীমান্তের এইদিকের'
রঞ্জিত রাম নামক অন্য একজন ব্যক্তি বলেন, 'আমি তখন ১৫-১৬ বছরের। আমি ওদিকে দিয়েছিলাম উপার্জন করতে। আমরা এখন ফিরে এসেছি। এখন আমাদের নাগরিকত্ব পাওয়া উচিত। আমরা তো আদতে সীমান্তের এইদিক থেকেই।'

'মোদীকে ধন্যবাদ'
একজন মহিলা শরণার্থী এরপর নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমরা মারা যআব কিন্তু পাকিস্তানে ফিরে যাব না। আমরা গরিব মানুষ। আমাদের সাহায্য করা উচিত সবার। মোদীজির আনা এই আইন আমাদের জন্য খুব ভালো।'












Click it and Unblock the Notifications