পহেলগাঁওয়ের নিহতদের ব্যঙ্গ করে কন্টেন্ট! ভারতীয় ওয়েবসাইট হ্যাকের চেষ্টা, 'নির্লজ্জ' পাকিস্তানকে জবাব ভারতের
Pakistan: কাপুরুষ পাকিস্তান এবার সাইবার পথে আক্রমণ শানানোর চেষ্টায়। ভারতের একাধিক ওয়েবসাইটে হানা দেওয়ার চেষ্টা পাকিস্তানের মদতপুষ্ট হ্যাকার গোষ্ঠীর। বৃহস্পতিবার এমনই খবর সংবাদসংস্থা এএনআই সূত্রের। শিশু, প্রবীণ নাগরিক ও সমাজসেবা সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা পাকিস্তানি হ্যাকারদের। যদিও কড়া হাতে পাকিস্তানি হ্যাকারদের জবাব ভারতীয় সাইবার সিকিউরিটি এজেন্সিগুলির।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সবুজে ঘেরা বৈসরন উপত্যকায় ২৬ জন নিরীহ পর্যটককে নৃশংসভাবে সামনে থেকে গুলি করে খুন করে জঙ্গিরা। আর সেই হামলা নিয়েই ব্যঙ্গ করে ভারতীয় ওয়েবসাইটে কন্টেন্ট ছড়িয়ে দেওয়া চেষ্টা করেছিল পাকিস্তানি হ্যাকাররা। Cyber Group HOAX1337 ও National Cyber Crew নামে দুটি হ্যাকার গোষ্ঠীকে চিহ্নিত করা গিয়েছে। নাগরোটা ও সানজুয়ানের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট হ্যাক করে ওই কাণ্ড ঘটানোর চেষ্টা করে পাকিস্তানি হ্যাকাররা।

এছাড়াও প্রাক্তন সেনাকর্মীদের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করা হয় পাকিস্তানের তরফে। সমাজের প্রান্তিক শ্রেণিদের টার্গেট করে কন্টেন্ট বানিয়ে তা আপলোড করার চেষ্টা চলেছে ওয়েবসাইটগুলিতে। সংশ্লিষ্ট সাইবার আধিকারিকদের মতে, বেআইনিভাবে সাইবার পথে হামলা চালাতে মদত দিচ্ছে পাকিস্তান। এথেকেই স্পষ্ট কতটা হতাশায় ভুগছে তারা। শিশু ও প্রবীণ নাগরিকদেরও টার্গেট করতে ছাড়ছে না নির্লজ্জ পাকিস্তান।
তবে এখানেই থেমে থাকেনি পাক হ্যাকাররা। সেনার হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও ভারতীয় বায়ুসেনার বর্ষীয়ানদের পরিষেবা সংক্রান্ত ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করে পাকিস্তানি হ্যাকাররা। ওয়েবসাইট থেকে ডেটাবেস হাতিয়ে তার অপব্যবহার করার মতলব ছিল হ্যাকারদের। গত ২৯ এপ্রিল আবার IOK হ্যাকার ওরফে 'ইন্টারনেট অফ খিলাফা' নামে হ্যাকার গোষ্ঠী আসরে নামে।
ভারতের বিভিন্ন সমাজসেবামূলক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে। এমনকি, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে পা বাড়ানোর চেষ্টা করলে ব্যর্থ হয় পাক হ্যাকাররা। ভারতীয় সাইবার আধিকারিকরা দ্রুততার সঙ্গে সমস্ত ওয়েবসাইট রিস্টোর করা থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকলও আরও আঁটোসাঁটো করে ফেলে। ফলে হ্যাকাররা পরাস্ত হয়।
এদিকে, জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও উসকানি দিয়ে চলেছে পাকিস্তান। শুক্রবার নিয়ে টানা আট দিন ছোটখাটো হলেও গুলিবর্ষণ করেই চলেছে পাকিস্তান। ২ মে শুক্রবার কাকভোরে ওপাড় থেকে ধেয়ে আসে গুলি। জম্ম ও কাশ্মীরে ভারতীয় সেনার কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, নৌসেরা ও আখনুর সেক্টর লক্ষ্য করে ক্যাম্পে গুলি চালায় পাক জঙ্গিরা।












Click it and Unblock the Notifications