মোদির রাজ্যে হানা দিল পাকিস্তানি ড্রোন! সার্জিকাল স্ট্রাইক ২.০-র দিনেই আরও এক সাফল্য সেনার
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গুজরাটের কচ্ছ সীমান্তের কাছে একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামাল ভারতীয় সেনাবাহিনী।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) গুজরাটের কচ্ছ সীমান্তের কাছে একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামাল ভারতীয় সেনাবাহিনী। সকাল সাড়ে ছটা নাগাদ এই ঘটনা ঘটে। সার্জিকাল স্ট্রাইক ২ নম্বর হওয়ার পরই এই ঘটনা। ভারতীয় ভূখণ্ডে নজরদারি চালানোর জন্যই এই ড্রোনকে পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে।

এদিনই ভারতীয় বায়ুসেনা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সেখানকার জঙ্গি শিবিরগুলিকে ধ্বংস করেছে। ভোর সাড়ে তিনটে নাগাদ বালাকোট সেক্টরে আকাশপথে এই হামলা চালানো হয়। ২১ মিনিটের এই হামলায় বায়ুসেনা লেজার-বিশিষ্ট বোমা ব্যবহার করেছে বলে মনে করা হচ্ছে।
Indian Army has shot down a Pakistani spy drone in Abdasa village, in Kutch, Gujarat. Army and police personnel present at the spot. pic.twitter.com/84wUJY916l
— ANI (@ANI) February 26, 2019
একটি সূত্র জানিয়েছে গত কয়েকদিন ধরেই এই এলাকার প্রায় ১৩টি জঙ্গি শিবিরে সমানে নজরদারি চালিয়েছে বায়ুসেনা। তারপর আঁটঘাট বেঁধে হামলা করা হয়। এতে বালাকোট, চাকোঠি, মুজফ্ফরাবাদের জঙ্গি শিবিরগুলি গুঁড়িয়ে গিয়েছে। ধ্বংস হয়েছে পুলওয়ামার হামলার দায় স্বীকার করা জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের কন্ট্রোল রুমও ।












Click it and Unblock the Notifications