ভারতে প্রবেশ করতেই ধরা পড়ল পাকিস্তানি নৌকা, উদ্ধার ৪০০ কোটি টাকার হেরোইন! গভীর সমুদ্রে বড় সাফল্য

ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ল পাকিস্তানি নৌকা। গুজরাটের উপকূল থেকে ধরা হয়েছে নৌকাটিতে। কোটি কোটি টাকার মাদকদ্রব্য নিয়ে ভারতের সীমান্ত দিয়ে প্রবেশ করার চেষ্টা হচ্ছিল। সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের পাবলিক রিলেশন অফিসের তরফ

ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ল পাকিস্তানি নৌকা। গুজরাটের উপকূল থেকে ধরা হয়েছে নৌকাটিতে। কোটি কোটি টাকার মাদকদ্রব্য নিয়ে ভারতের সীমান্ত দিয়ে প্রবেশ করার চেষ্টা হচ্ছিল। সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের পাবলিক রিলেশন অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় জলসীমায় ধরা পড়েছে ওই নৌকা।

ভারতে প্রবেশের সময় ধরা পড়ল পাকিস্তানি নৌকা

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, গুজরাটের উপকূলে ভারতীয় জলসীমার কাছে ধরা পড়া ওই নৌকায় ছিল ছয় ক্রু সদস্য। এটি ছিল একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা, যার নাম 'আল হুসেইনি'। নৌকাটিকে আটক করা হয়েছে। সেই নৌকা থেকে প্রায় ৪০০ কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে, যার ওজন প্রায় ৭৭ কেজি।

গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় গুজরাট অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড ও ভারতীয় কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করেছিল।

ডিফেন্স অফ গুজরাট একটি টুইট বার্তায় জানিয়েছে, "কোস্ট গার্ড ও গুজরাট অ্যান্টি-টেরোরিজম স্কোয়াডের যৌথ অভিযানে, প্রায় ৪০০ কোটি টাকার হেরোইন নিয়ে আসা পাকিস্তানি মাছ ধরার নৌকা 'আল হুসেইনি'কে ভারতের জলসীমা থেকে আটক করেছে। যাতে ছিল ৬ জন ক্রু। জাহাজটিকে গুজরাট সীমান্তে নিয়ে আসা হয়েছে। কোন উদ্দেশে ওই বিপুল পরিমাণ মাদক ভারতের দিকে আনা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

গত সেপ্টেম্বর মাসেই একটি জাহাজ থেকে দু'টি কন্টেনার বোঝাই প্রায় ৩ হাজার কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল। যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, আদানিদের বন্দরের মাধ্যমে মাদক ভারতে প্রবেশ করাতে না পেরে ভারতে মাদক ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান।

তবে যারা ওই নৌকায় ছিল, তাদের পরিচয় জানাচ চেষ্টা করছেন গোয়োন্দারা। অন্যদিকে এই ঘটনার পরেই সমুদ্রে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করা হয়েছে। সমুদ্রের নিরাপত্তায় থাকা ভারতীয় নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে অ্যালার্ট করা হয়েছে। আরও পাক নৌকা রয়েছে কিনা তাও খতয়ে দেখা হচ্ছে। সবদিক থেকে তল্লাশি চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+