আন্তজার্তিক সীমান্ত পেরিয়ে পঞ্জাবে বিএসএফের হাতে গ্রেফতার পাকিস্তানি! অনুপ্রবেশের কারণ জানলে চমকে যাবেন

কড়া নিরাপত্তার মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে পঞ্জাবে অনুপ্রবেশ। বিএসএফ, পঞ্জাবের গুরুদাসপুর জেলার ঠাকুরপুর গ্রামের কাছে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার সময় এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে। বিএসএফ সূত্রে খবর, ওই পাকিস্তানি নাগরিক অজান্তে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন, তাঁর কাছে আপত্তিকর কিছু পাওয়া যায়নি। আরও তদন্তের জন্য গ্রেফতার হওয়া ব্যক্তিকে পঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

তবে আরও জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তি বলেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তথ্য দিতেই সীমান্ত দিয়ে পঞ্জাবে ঢুকে পড়েছিলেন তিনি। এছাড়া অন্য কোনও উদ্দেশ্য ছিল না। গ্রেফতার হওয়া ব্যক্তির দেওয়া কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। সবদিক থেকেই বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছে বিএসএফের সূত্র।

বিএসএফ

গত ছয় ফেব্রুয়ারি পঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে দুটি আলাদা ঘটনায় দুই অবৈধ অনুপ্রবেশকারীকে ধরেছিল বিএসএফ। গত বছরের অক্টোবর মাসে পঞ্জাবের জগনিওয়ালা গ্রাম থেকে সীমান্তে অনুপ্রবেশ করা এক পাকিস্তানি নাগরিককে ধরেছিল বিএসএফ। বিএসএফের তরফে সেই সময় পাকিস্তানি রেঞ্জার্সের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। ওই পাকিস্তানি নাগরিককে পরে মানবিক কারণে পাক রেঞ্জার্সের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে বিএসএফের তরফে বলা হয়েছে, ২০২৩ সালে বিএসএফ সীমান্তে অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছিল। প্রতিবেশী দেশ থেকে ড্রোনের ক্রমবর্ধমান তৎপরতা ও সীমান্তের ওপার থেকে গুলি বর্ষণের পাশাপাশি চোরাচালানের মতো ঘটনা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করা হয়েছে। সীমান্তে শান্তি বজায় রাখতে তারা সফল হয়েছে বলে দাবি করেছে বিএসএফ। তবে পাকিস্তান যে পদক্ষেপ করুক না করেন তার যোগ্য জবাব দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিএসএফের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+