কাশ্মীরে পাকিস্তানের হামলার নীতিতে 'পরিবর্তন'! আক্রমণের নতুন ছক

জম্মু ও কাশ্মীরে মোতায়েন নিরাপত্তা বাহিনীর ওপর আঘাত হানতে কৌশলগত পরিবর্তন করেছে পাকিস্তান। এসম্পর্কে দেশের গোয়েন্দা বিভাগ সতর্ক করেছে সেখানে মোতায়েন নিরাপত্তা বাহিনীকে।

জম্মু ও কাশ্মীরে মোতায়েন নিরাপত্তা বাহিনীর ওপর আঘাত হানতে কৌশলগত পরিবর্তন করেছে পাকিস্তান। এসম্পর্কে দেশের গোয়েন্দা বিভাগ সতর্ক করেছে সেখানে মোতায়েন নিরাপত্তা বাহিনীকে।

ভারতে ঢোকার অপেক্ষায় আফগান জঙ্গিরা

ভারতে ঢোকার অপেক্ষায় আফগান জঙ্গিরা

গোয়েন্দা বিভাগের দেওয়া সূত্র অনুযায়ী, বিভিন্ন সংগঠনের ৪০ থেকে ৬০ জন আফগান জঙ্গি অত্যাধুনিক অস্ত্র নিয়ে জম্মু ও কাশ্মীরে হামলার অপেক্ষায়। এদেরকে নিয়োগ করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স।

এইসব যুদ্ধবাজ আফগানদের মধ্যে আত্মঘাতী জঙ্গি দলের সদস্যও রয়েছে বলে সতর্ক করা হয়েছে। এদেরকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের প্রশিক্ষণ দিয়ে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ দিয়ে পাঠানো হচ্ছে। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সীমান্তের ওপারে থাকা লঞ্চপ্যাডগুলিতে।

জম্মু ও কাশ্মীরে হামলাই মূল উদ্দেশ্য

জম্মু ও কাশ্মীরে হামলাই মূল উদ্দেশ্য

দেশের গোয়েন্দা সংস্থাগুলির সূত্রে খবর, ইতিমধ্যেই আইএসআই আফগানিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠক করেছে। এর তারা প্রদেশ ছেড়ে চলেও এসেছে বলে জানা যাচ্ছে। অগাস্টের তৃতীয় সপ্তাহে পঞ্জাবের ভাওয়ালপুরে আফগান জঙ্গিদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। মূল উদ্দেশ্যই হল জম্মু ও কাশ্মীরে আঘাত হানা।

সতর্কিত নিরাপত্তা বাহিনী

সতর্কিত নিরাপত্তা বাহিনী

জঙ্গিরা ছোট ছোট দলে ভাগ হয়ে ২৪ থেকে ৪৮ ঘন্টার ব্যবধানের সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা চালাতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছে বিদেশি জঙ্গিদের সম্পর্কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+