সাভারকর প্রধানমন্ত্রী হলে পাকিস্তান নামক দেশ তৈরি হতো না, বিস্ফোরক দাবি উদ্ধব ঠাকরের

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে এমনিতেই ভারতের দ্বন্দ্ব চলছে। ভারত সরকার পাক অধিকৃত কাশ্মীরকেও একদিন নিজেদের দখলে নেওয়ার আহ্বান জানিয়েছে।

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে এমনিতেই ভারতের দ্বন্দ্ব চলছে। ভারত সরকার পাক অধিকৃত কাশ্মীরকেও একদিন নিজেদের দখলে নেওয়ার আহ্বান জানিয়েছে। এই অবস্থায় আসন্ন মহারাষ্ট্র ভোটকে সামনে রেখে শিবসেনা যে হিন্দুত্ব তাস খেলবে তার আগাম আভাস দিয়ে রাখলেন সেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন বীর সাভারকর যদি ভারতের প্রধানমন্ত্রী হতেন তাহলে পাকিস্তান বলে কোনও দেশের অস্তিত্ব থাকত না। সাভারকরকে ভারতরত্ন দেওয়ার দাবিও জানিয়েছেন সেনাপ্রধান।

সাভারকর প্রধানমন্ত্রী হলে পাকিস্তান নামক দেশ তৈরি হতো না, বিস্ফোরক দাবি উদ্ধব ঠাকরের

উদ্ধব ঠাকরে বলেছেন, আমি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরুর অবদানকে অস্বীকার করছি না। তবে সাভারকর যা করেছেন তা তুলনাহীন। সাভারকার ১৪ বছর জেলে কাটিয়েছেন। যদি নেহেরু চৌদ্দটি মিনিটও জেলে কাটাতেন তাহলে আমি তাঁকে বীর বলতাম।

বীর সাভারকারকে নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সেনা প্রধান। উদ্ধব ঠাকরে সেখানেই রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেন। রাহুল এর আগে হিন্দুত্ব নিয়ে কথা বলতে গিয়ে বীর সাভারকার প্রসঙ্গ টেনে বিজেপির সমালোচনা করেছিলেন। তারই দিলেন উদ্ধব ঠাকরে। সেনা প্রধান বলেছেন, সাভারকরের জীবনী সবার জানা উচিত। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে তিনি দেশের হয়ে প্রাণ দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+