নতুন নোট নকল করতে পারবে না পাকিস্তান, দাবি ভারতীয় গোয়েন্দাদের

রিসার্চ অ্যানালিসিস উইং অথবা র'-এর উচ্চপদস্থ গোয়েন্দা আধিকারিক, ইন্টেলিজেন্স ব্যুরো এবং অন্যান্য সরকারি গোয়েন্দা সংস্থা নতুন নোট পরীক্ষা করে দেখেছেন। গত ৬ মাস ধরেই চুপিসাড়ে নতুন নোট ছাপার কাজ চলছিল।

নয়াদিল্লি, ১০ নভেম্বর : নতুন ৫০০ ও ২ হাজার টাকার নোট খুটিয়ে দেখে ভারতীয় গোয়েন্দারা জানাচ্ছেন, যে ধরনের অত্যাধুনিক বৈশিষ্ট্য নতুন ২ হাজার টাকার নোটে রয়েছে তা নকল করা এককথায় অসম্ভব পাকিস্তান অথবা শত্রুপক্ষের।

নোট বাতিল : প্রধানমন্ত্রীকে মাত্র ৯ মিনিটে রাজি করান এই অর্থনৈতিক বিশেষজ্ঞ

#Note Ban সমর্থন করেন দেশের ৮২ শতাংশ মানুষ, বলছে সমীক্ষা

রিসার্চ অ্যানালিসিস উইং অথবা র'-এর উচ্চপদস্থ গোয়েন্দা আধিকারিক, ইন্টেলিজেন্স ব্যুরো এবং অন্যান্য সরকারি গোয়েন্দা সংস্থা নতুন নোট পরীক্ষা করে দেখেছেন। গত ৬ মাস ধরেই চুপিসাড়ে নতুন নোট ছাপার কাজ চলছিল।

নতুন নোট নকল করতে পারবে না পাকিস্তান!

তবে নিরাপত্তাজনিত কারণে তা নিয়ে টু শব্দটি কেউ করেননি। তবে এদিন নোট বাজারে আসার পরে জানাচ্ছেন, এই ধরনের অত্যাধুনিক নোট জাল করা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে।

নতুন বৈশিষ্ট্য নিয়ে বাজারে ফিরবে ১ হাজার টাকা নোট

এর আগে ১৯৪৬ ও ১৯৭৮ সালেও নোট বাতিল হয়েছিল, জেনে নিন ইতিহাস

ভারতীয় ইন্টেলিজেন্স বরাবরই জানত যে পাকিস্তানের পেশোয়ার, কোয়েট্টার মতো প্রদেশে জাল ভারতীয় নোট ছাপা হয় এবং তা নেপাল, ভূটান ও বাংলাদেশ সীমান্ত হয়ে এদেশে পাচার হয় ও ছড়িয়ে পড়ে। আর এই গোটা কাণ্ড পরিচালনা করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।

তাদের মদতেই দাউদ ইব্রাহিম গোষ্ঠী, লস্কর-ই-তৈবা সহ একাধিক সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ভারতে জাল নোট ছড়িয়ে দেওয়ার কাজে লিপ্ত। আরবিআইকে দেওয়া রিপোর্টে গোয়েন্দাদের তরফে এই নিয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছিল। তারপরই ধীরে ধীরে পদক্ষেপ করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে একঝটকায় পাকিস্তানের সমস্ত জাল নোট ছাপার কারখানা বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+