চিনের সঙ্গে মিলে কোন গোপন অভিসন্ধি! ফের পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনে উঠছে প্রশ্ন

পুঞ্চ জেলার কাসবা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি সেনা। ভারতীয় জওয়ানরাও জবাব দেন। এর আগে ১৭ জুলাই পুঞ্চের নিয়ন্ত্রণ রেখার পাশে পাকিস্তানি সেনারা গুলি চালায়। এর ফলে এক পরিবারের তিন সদস্য নিহত হন।

বারংবার সীমন্তে উত্তেজনা সৃষ্টি পাকিস্তানের

বারংবার সীমন্তে উত্তেজনা সৃষ্টি পাকিস্তানের

এছাড়াও ১৪ জুলাই রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখার পাশের অঞ্চলগুলিতে চলেছিল গুলির লড়াই। অপর একটি ঘটনায় খারি কারমারা সেক্টরে নিয়ন্ত্রণ রেখার পাশের ছোটো গ্রামগুলিতে অর্তকিতে চলে গোলা বর্ষণ। যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গ্রামগুলিতে গোলা বর্ষণ করার জন্য স্থানীয়রা পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

চিনা অস্ত্র উদ্ধার কাশ্মীরে

চিনা অস্ত্র উদ্ধার কাশ্মীরে

এদিকে বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি ডেরার হদিস পায় সেনা। সেখান থেকে উদ্ধার হল চাইনিজ পিস্তল, পিকা গান, ১৬৮টি পিকা রাউন্ডস, একে ৪৭-এর গুলি, দু'টি ইউবিজিএল গ্রেনেড সহ একাধিক আগ্নেয়াস্ত্র। রাজৌরির এসএসপি চন্দন কোহলি জানিয়েছেন, থানামান্ডি এলাকার মানিয়ালে জঙ্গিদের গতিবিধি বেড়েছে। তবে এতে চিনের হাত আছে কি না তা নিয়ে কিছু বলেননি তিনি।

বেড়েছে জঙ্গি তৎপরতা

বেড়েছে জঙ্গি তৎপরতা

ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। এই আবহে বেশ কিছু দিন ধরেই সেনা অভিযান চালিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে উদ্যোগ নিয়েছে সেনা। এদিকে পাকিস্তানও এই আবহে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করতে পর পর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে। লাদাখের সুযোগে পাকিস্তান তাদের মদতপুষ্ট জঙ্গিদের ভারতে ঢুকিয়ে নাশকতার ছক কষছে। আর পাকিস্তানের সেই অভিসন্ধিতে মদত দিচ্ছে চিন।

ভারতকে কাবু করতে জোট বেঁধেছে চিন-পাকিস্তান

ভারতকে কাবু করতে জোট বেঁধেছে চিন-পাকিস্তান

গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে কাবু করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সূত্রের খবর, ভারতে ইতিমধ্যে প্রায় ১০০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করে রয়েছে। তারা এখন স্থানীয় কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে ফের নতুন করে যোগাযোগ স্থাপন করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+