ফের কাশ্মীরের উরিতে জঙ্গি উপস্থিতি, সেনা ছাউনি লক্ষ্য করে গুলি
সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছোঁড়া শুরু হলে জবাব দিয়েছে ভারতও। পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালানোর ফাঁকে জঙ্গিদের এদেশে পাঠানোর ছক কষা হয়েছিল। তা ভেস্তে দিয়েছে ভারত।
সীমান্তে ফের জঙ্গি ও পাকিস্তানি সেনার যৌথ চক্রান্ত ভেস্তে দিল ভারতীয় সেনা। জঙ্গিদের সীমান্ত পার করাতে লাইন অব কন্ট্রোলের উরি এলাকায় তৎপরতা লক্ষ্য করে ভারতীয় সেনা। ওদিক থেকে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছোঁড়া শুরু হলে জবাব দিয়েছে ভারতও। পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালানোর ফাঁকে জঙ্গিদের এদেশে পাঠানোর ছক কষা হয়েছিল। তা ভেস্তে দিয়েছে ভারত।

দুই তরফেই বেশিমাত্রায় ফায়ারিং চলেছে। তবে ভারতীয় সেনা পাকিস্তানের ছক বুঝতে পেরে যাওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়। জঙ্গিদের তাক করে গুলি চালাতেই তারা পালিয়ে যায়।
সূত্রের খবর, অনেক অস্ত্র নিয়ে জঙ্গিদের একটি দল উরি সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চক্রান্ত করেছিল। সেটাকেই ভারত আটকে দিয়েছে। তবে তার জেরে দুই পক্ষই গোলাগুলি ছুঁড়েছে। জঙ্গিদের কভার করতেই ফায়ারিং করেছে পাকিস্তান, এমনটাই বলছে ভারতীয় সেনা।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে ৪ পাকিস্তানি জঙ্গি হামলা চালিয়ে ১৯জন সেনাকে মেরে ফেলে। ঘটনায় চার জঙ্গিও মারা যায়। এরা সকলেই জঈশ অথবা লস্করের জঙ্গি ছিল বলে ভারতের দাবি। তারপরই ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানে ঢুকে জঙ্গি নিধন করে।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications