উপত্যকায় ফের পাক গোলবর্ষণ, আহত ১ মহিলা

ফের একবার উপত্যকায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। সীমান্তের এপারে ভারতীয় ভূখণ্ড তাক করে মোর্টর শেলিং শুরু করে তারা।

ফের একবার উপত্যকায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। সীমান্তের এপারে ভারতীয় ভূখণ্ডকে তাক করে মোর্টর শেলিং শুরু করে তারা। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ও পুঞ্চ সেক্টরে আজ সকাল থেকেই চলে পাক গোলাবর্ষণ। ঘটনায় আহত হয়েছেন এক কাশ্মীরি মহিলা।

উপত্যকায় ফের পাক গোলবর্ষণ, আহত ১ মহিলা

মুহুর্তের মধ্যে রাজৌরি , পুঞ্চ থেকে সরে কাশ্মীরের মেন্ধারের বালাকোট এলাকায় গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। তার পর তা ছড়িয়ে পড়ে কাশ্মীরের সাহাপুর এলাকায়। তবে এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাো।

এদিকে, পাকিস্তানের তরফে ক্রমাগতই বেড়ে চলেছে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের মতো ঘটনা। কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করতেই সেনার নজর অন্যদিকে সরিয়ে দিতে পাকিস্তান বার বার এই কৌশল চালায় বলে অভিযোগ। গুলিবর্ষণের মাধ্যমে ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে সেই ফাঁকে জঙ্গি অনুপ্রবেশ ঘটনায় পাকিস্তান বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+