ফের সীমান্তে পাকিস্তানি বর্বরতা, শহিদ দুই ভারতীয় জওয়ান

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি চালিয়ে ২ ভারতীয় জওয়ানকে নিহত করেছে পাকিস্তান।

জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের বর্বরতা ফের একবার ফুটে উঠল। নিয়ম না মেনে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি চালিয়ে ২ ভারতীয় জওয়ানকে নিহত করেছে পাক সেনা। তবে কিছু সূত্র থেকে বলা হচ্ছে, সেনা নয়, জঙ্গিদের ফায়ারিংয়ে দুই ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন, আহত হয়েছেন তিনজন।

এদিন ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার কেরান সেক্টরে। কোনওরকম উসকানি ছাড়াই আচমকা ওপার থেকে গুলি চালানোয় দুই ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। এর আগে বুদগামে তিন হিজবুল মুজাহিদিন জঙ্গিকে ভারতীয় সেনা নিকেশ করে। তারপরই পাকিস্তানের দিক থেকে যেভাবে কোনও কারণ ছাড়াই গুলি চালিয়ে ভারতীয় সেনাকে খুন করা হল তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ফের সীমান্তে পাক সেনার বর্বরতা, শহিদ দুই ভারতীয় জওয়ান

পাকিস্তান সেনা পুঞ্চ সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায়। গ্রামগুলিতে আক্রমণ করে। এছাড়া সেনার পোস্টও আক্রমণ করে। মর্টার ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

প্রসঙ্গত, গত জুন মাসে মোট ২৩বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। একবার পাকিস্তানি ব্যাট বাহিনী হামলা করেছে, দুবার অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেছে পাক জঙ্গিরা। সবমিলিয়ে মোট ৪জন খুন হয়েছেন যার মধ্যে ৩ জওয়ান রয়েছেন এছাড়া ১২ জন শহিদ হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+