পাক সেনার গুলিতে নিহত ২ ভারতীয় জওয়ান! কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

ফের একবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে পাক গোলাবর্ষণের জেরে শহিদ হয়েছেন ভারতীয় সেনার দুই বীর জওয়ান। শুধু তাই নয়, মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকের।

পাক সেনার গুলিতে নিহত ২ ভারতীয় জওয়ান! কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

এদিন সকালে, কুপওয়ারার তাংধার এলাকায় এদিন আচমকাই গোলাবর্ষণ শুরু করে দেয় পাকিস্তানি সেনা। আচমকা গোলাবর্ষণের জেরে গুলিতে প্রাথমিকভাবে আহত হন দুই ভারতীয় সেনার জওয়ান। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই দুই বীর জওয়ানের মৃত্যু সংবাদ উঠে আসে।

প্রসঙ্গত, শনিবার রাত থেকেই পাকিস্তান সীমান্ত থেকে প্রবল গোলা বর্ষণ শুরু হয়ে গিয়েছে। যার জবাবও দিয়েছে ভারতীয় সেনা। এদিন দিনের আলো ফুটতেই ফের শুরু হয় পাকিস্তানের গোলাবর্ষণ। এদিন ভোর ৪ টে থেকে কাশ্মীরের সীমান্তে চলা এই গোলাবর্ষণের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+