অক্টোবর মাসেই নিয়ন্ত্রণরেখায় ৩৫০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বরাবর পাকিস্তানের

২০০৩ সাল থেকেই ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-পাক সীমান্তে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে আসছে।

২০০৩ সাল থেকেই ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-পাক সীমান্তে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু সে দিকে কর্ণপাত না করে গত ১০ মাসে প্রায় আড়াই হাজারের বেশিবার জম্মু কাশ্মীরের ভারত পাক নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।

অক্টোবর মাসেই নিয়ন্ত্রণরেখায় ৩৫০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বরাবর পাকিস্তানের

ভারতীয় সেনা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিমাণ চলতি বছরের অক্টোবরে মাসেই ছিল সর্বাধিক। এই মাসে প্রায় ৩৫০ বারেরও বেশিবার উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে দেখা যায় পাকিস্তানকে।

নভেম্বরের প্রথম সপ্তাহেই ৯৯বার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন

অন্যদিকে ভারতীয় সেনার এক উচ্চপদস্থ আধিকারিক জানান, নভেম্বরের প্রথম ১১ দিনের মধ্যে ৯৯ বার নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করতে দেখা যায় পাকিস্তানকে। এর আগে চলতি বছরে শুধুমাত্র আগস্ট মাসেই পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা ৩০০-র ঘরে পৌঁছায়। ওই মাসেই দীর্ঘ ৭০ বছরের ইতিহাস ভেঙে কাশ্মীরের জন্য বিশেষ ক্ষমতা প্রদানকারী সংবিধানের ৩৭০ ধারা তুলে দেওয়া হয় মোদী সরকারের তরফে। আন্তর্জাতিক মঞ্চে প্রবল বিরোধিতা করে ইসলামাবাদ। ভারতীয় সেনা সূত্রে খবর, ওই মাসে সব মিলিয়ে ৩০৭ বার নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা।

এই প্রসঙ্গে ভারতীয় সেনার অপর এক আধিকারিক জানান, " ৫ আগস্টের ৩৭০ ধারা বিলোপের পরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিমাণ বেশ কয়েকগুণ বেড়েছে। এর সঙ্গে তালে তাল মিলিয়ে একাধিকবার পাক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও শনাক্ত করা গেছে।" যদিও ভারতীয় সেনার পাল্টা জবাবে বারংবার তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি। এদিকে ২০শে অক্টোবর, জম্মু ও কাশ্মীরের টংধর সেক্টরে পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসবাদীদের দখলে থাকা চারটি লঞ্চ প্যাড ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী।

একদিনে ৩৯ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন

সূত্রের খবর ৫ই আগস্টের পর থেকে পাকিস্তান প্রতিদিন গড়ে প্রায় দশবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে। গত পাঁচ বছরের মধ্যে এই রেকর্ড সর্বাধিক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একইসাথে ৩০ ও ৩১শে অক্টোবরের সময়ের ব্যবধানে মধ্যে প্রায় ৩৯বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে দেখা যায় পাকিস্তানকে। যা একদিনের মধ্যে যা সর্বাধিক রেকর্ড বলেই মনে করছে ভারতীয় সেনা।

সেনা সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর পর্যন্ত উপত্যকায় সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ১৪০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। যেখানে ২০১৮ সালে মোট ২৫৪ জন জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছিল। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ২১৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+