গোলাবর্ষণ থামানোর আবেদন করে উল্টে পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার
কুটনৈতিক ও সাংবাদিকরা নিয়ন্ত্রণরেখা পরিদর্শনে আসছেন। এই কারণে ভারতীয় সেনাকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন থেকে বিরত থাকার অনুরোধ জানাল পাকিস্তানি সেনা।
কুটনৈতিক ও সাংবাদিকরা নিয়ন্ত্রণরেখা পরিদর্শনে আসছেন। এই কারণে ভারতীয় সেনাকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন থেকে বিরত থাকার অনুরোধ জানাল পাকিস্তানি সেনা। তবে এই অনুরোধ করার কিছুক্ষণের মধ্যেই কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। এই ঘটনার জেরে নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কয়েকটি স্কুলে আটকে পরে সেখানকার ছাত্র-ছাত্রীরা।

শুধু পুঞ্চ নয়, বালাকোট ও মেন্ধার সেক্টরেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। পাকিস্তানি গোলাবর্ষণে কমপক্ষে দুই জন নাগরিক জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।
এদিকে আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফারাবাদে পাকিস্তানি কতৃপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ালেন সেখানকার বাসিন্দারা। স্বাধীনতা চেয়ে স্লোগান তুলে রাস্তায় নেমেছিলেন স্থানীয়রা। সেই সময় পাকিস্তানি নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের।
রবিবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্যাপক গোলাবর্ষণ চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনার দাবি, তাদের হামলার জেরে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ক্যাম্পগুলি ধ্বংস হয়েছে। পাশাপাশি ভারতীয় শেলিংয়ে গুঁড়িয়ে গেছে পাকিস্তানের সেনা ছাউনিও।
এর আগে গত সপ্তাহের শনিবার রাত থেকে পাকিস্তানি সেনা ক্রমাগত ভারতের তাংধার সীমান্ত বরাবর আক্রমণ শানাতে থাকে। যার জেরে ২ ভারতীয় জওয়ান শহিদ হন। এরপরই ভারত জবাবি হামলা শুরু করে। পাকিস্তানের সীমান্তে শুরু হয় গোলাবর্ষণ। ধ্বংস করা হয় ৪ টি জঙ্গি ঘাঁটি। শুধু তাই নয় পাকিস্তানি সেনা ক্যাম্পেও হামলা চালায় ভারত। যদিও কোনও রকম আঘাত পাকিস্তানের বুকে আনা হয়েছে বলে মানতে চাইছে না ইসলামাবাদ। তাদের পাল্টা দাবি ভারতের ৯ জন জওয়ান তাঁদের প্রাণ খোয়ান পাকিস্তানি সেনার গুলিতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications