ফ্ল্যাগ মিটিংয়ের কয়েক ঘন্টা গড়াতেই ফের বিএসএফ শিবিরে হামলা চালাল পাক সেনা

বুধবার রাত থেকেই আক্রমণ শুরু করে পাকিস্তান। রাত ১১ টা নাগাদ প্রথম আক্রমণ হানে ভারতে। ভারতীয় ঘাঁটি লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তান। বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত টানা এই গুলির লড়াই চলতে থাকে। তবে এই হামলায় ভারতীয় শিবিরে কোনও হত-নিহতের খবর মেলেনি।
সূত্রের খবর অনুযায়ী, গত ১৬ জুলাই থেকে এযাবৎ মোট ৩৩টি যুদ্ধ বিরতি লঙ্ঘণ করেছে পাকিস্তান। সীমান্ত এলাকায় ক্রমাগত গুলির লড়াই ভীত সন্ত্রস্ত গ্রামবাসীরাও। ইতিমধ্যে যুদ্ধবিরতু লঙ্ঘণের ফলে অনেক নিরীহ গ্রামবাসীর প্রাণহানি পর্যন্ত হয়েছে। হাজার হাজার গ্রামবাসীকে নিরাপত্তার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে আবার প্রাণের ভয়ে নিজেরাই পালিয়ে গিয়েছেন।
১৫ অগস্টের পর থেকে প্রায় অনবরতই যুদ্ধবিরতি লঙ্ঘণ করে চলেছে পাকিস্তান।
প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়ে মৈত্রীর বার্তা দিয়েছিলেন। শরিফ সে আমন্ত্রণ গ্রহণ করায় আশা জেগেছিল হয়তো শান্তি আলোচনার মাধ্যমে দু দেশের মধ্যে অশান্তির পরিবেশ দূর হবে। সেপ্টেম্বরে দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকও ডাকা হয়েছিল। যদিও তা ভেস্তে যায়। তবে বুধবার সীমান্তে দুই দেশের সেনা কমান্ডারদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। কিন্তু এই বৈঠকে যে আগাগোড়া কোনও লাভ হয়নি তা বুধবার রাতে পাক হামলায় আরও একবার স্পষ্ট হয়ে গেল।












Click it and Unblock the Notifications