নয়াদিল্লিতে ডব্লিউটিও বৈঠকে থাকছে না পাকিস্তান, তুঙ্গে কূটনৈতিক চাল
আগামী সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজন হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের। সেখানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান।
কিছুদিন আগেই ভারতে অবস্থিত পাক হাইকমিশনার সোহেল মেহমুদকে হেনস্থার অভিযোগ তুলে ছিল ইসলামাবাদ। জানানো হয়, ভারতের মাটিতে পাক হাইকমিশনার সহ পাকিস্তান হাইকমিশনের একাধিক কর্মীকে বিব্রত করা হচ্ছে বলে দাবি ছিল পাকিস্তান প্রশাসনের । আর সেই দাবির জেরে তারা ভারত থেকে দেশে ডেকে পাঠায় পাকিস্তানের হাইকমিশনার সোহেল মেহমুদকে। এবার সেই ঘটনার প্রেক্ষিতে নয়াদিল্লিতে আয়োজিত হতে চলা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেবে না বলে জানিয়েছে পাকিস্তান।

আগামী সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজন হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের। সেখানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান। ভারতে নিযুক্ত পাক হাইকমিশনরকে হেনস্থার অভিযোগ তুলে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই অবস্থান ইসলামাবাদের। এর আগে, ভারতের তরফে পাকিস্তানের কমার্স মিনিস্টার পরভেজ মালিককে আমন্ত্রণ জানানো হয় । ডাব্লিউটিও-র এক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানায় নয়া দিল্লি। উল্লেখ্য, এই বৈঠকটি আনুষ্ঠানিকতার বাইরে আয়োজিত হতে চলেছে। ভারতের আমন্ত্রণ সেই সময়ে গ্রহণ করলেও , সাম্প্রতিক তা খারিজ করে নয়া কূটনৈতিক পন্থা নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, যে আপাতত পাক হাইকমিশনর সোহেল মেহমুদকে ভারতে পাঠানো হবে না। তবে কবে পাঠানো হবে, বা এবিষে পাকিস্তান আর কোন সিদ্ধান্ত নিতে চলেছে সেনিয়ে কিছু জানানো হয়নি ইসলামাবাদের তরফে। উল্লেখ্য, নয়াদিল্লিতে আয়োজিত হতে চলা এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন-এর মতো বাণিজ্যিক সম্মেলনে যোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন সহ ৫০ টি দেশ।












Click it and Unblock the Notifications