ভারতের সঙ্গে সমস্তরকম ডাক যোগাযোগ ছিন্ন করল পাকিস্তান
ভারতের সঙ্গে সমস্তরকম ডাক যোগাযোগ ছিন্ন করল পাকিস্তান
কোনও রকম আগাম বিজ্ঞপ্তি না দিয়েই হঠাৎ ভারতের সঙ্গে প্রায় সমস্তরকম আন্তর্জাতিক ডাক পরিষেবা বন্ধ করল পাকিস্তান। সোমবার একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে ভারত-পাক প্রায় সমস্ত ডাক যোগাযোগ বন্ধের নির্দেশ দিল ইসলামাবাদ।

এদিকে পাকিস্তানের এই একতরফা সিদ্ধান্তের পরই কড়া সমালোচনা করতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদকে। পাক প্রশাসনকে এক হাত নিয়ে তিনি বলেন, ' ভারত-পাক ডাক পরিষেবা বন্ধ করে পাকিস্তান সরাসরি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে।’ ভারতীয় ডাক বিভাগও এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।’
সূত্রের খবর, প্রায় দেড় মাসের অধিক সময় ধরে কোনও এক 'অজ্ঞাত’ কারণে ভারত-পাক ডাক পরিষেবায় এক প্রকার অচলাবস্থা তৈরি করেছে পাকিস্তান। গত সপ্তাহতেই জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। পাক সেনার গুলিতে প্রাণহানির ঘটনাও ঘটে সীমান্ত লাগোয়া গ্রাম গুলিতে। এরপরই কড়া অবস্থান নিতে দেখা যায় ভারতীয় সেনাকে।
পাল্টা জবাব দিতে দেখা যায় সীমান্ত প্রতিরক্ষা বাহিনীর জওয়ানদেরও। পাশাপাশি দুদিন আগেই পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গি-শিবির গুলিতে হামালারও হুঁশিয়ারি দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত এই প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদ মাধ্যমে জানান জঙ্গি শিবির গুলিতে ভারতীয় সেনা অতর্কিতে আক্রমণ চালালে ভারত-পাক সেনা গুলির লড়াইয়ে প্রাণ যায় প্রায় ৬ থেকে ১০ জন উচ্চপদস্থ পাকিস্তানি সেনা আধিকারিকের।
ভারতীয় সেনার হামালার জেরে প্রায় তিনটি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায় বলেও সংবাদমাধ্যমে জানান ওই ভারতীয় সেনা প্রধান। সূত্রের খবর, এরপরই বর্তমানে সীমান্ত পারে তীব্র রাজনৈতিক 'রোষের’ মুখে পড়েছে পাক-প্রশাসন। যদিও ভারতীয় সেনা প্রধানের দাবিকে 'মিথ্যে’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান হাই কম্যান্ড।
আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের ধারণা ভারতীয় সেনার অতর্কিত হামলার পরেই চাপে পড়ে 'বেঁকে’ বসেছে ইসলামাবাদ। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে 'পাল্টা শায়েস্তা’ করতেই পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্ত ডাক যোগাযোগ বন্ধের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।
অন্যদিকে পাকিস্তান সেনার মুখপাত্র সেনা প্রধান আসিফ গফুর টুইটারে লেখেন, 'ভারতীয় সেনা প্রধান যে তিনটি জঙ্গি শিবির ধ্বংসের যে দাবি করছেন তা সর্বত ভাবে মিথ্যে। তার মত একজন ব্যক্তির কাছ থেকে এইধরনের অসচেতন মন্তব্য খুবই হতাশাজনক।’












Click it and Unblock the Notifications