Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India-Bangladesh Situation: বাংলাদেশ সফরে পাক গুপ্তচর সংস্থার আধিকারিকরা, সঠিক সময়ে পদক্ষেপ! বড় ইঙ্গিত ভারতের

India-Bangladesh Situation: গত কয়েকমাসে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। ৭১ এর ইতিহাস ভুলে আবারও পাকিস্তানের প্রেমে মজেছে ইউনূস সরকার। গত কয়েকদিন আগেই করাচিতে যায় বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা। এরপরেই প্রতিবেশী দেশে পা রেখেছে পাক (Pakistan) বাহিনীর আধিকারিকরাও।

তাৎপর্যপূর্ণ ভাবে সেই সফরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর (ISI) ডিরেক্টর জেনারেলও ছিলেন বলে সূত্রের খবর। আর এই গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভার‍ত। এই প্রসঙ্গে শুক্রবারই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক পরিস্থিতি কোনদিকে গড়াচ্ছে সেদিকে ভারত কড়া নজর রাখছে।

India-Bangladesh Situation

দেশের সুরক্ষার ক্ষেত্রে যথা সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও কার্যত হুঁশিয়ারি বিদেশমন্ত্রকের। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, সম্প্রতি বাংলাদেশ সফরে যান পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল। এই দলে পাক সেনাবাহিনীর প্রধান ছিলেন বলেও খবর।

শুধু তাই নয়, পাক গুপ্তচর সংস্থা আইএসআই'য়ের একটি প্রতিনিধি দলও ঢাকা বিমানবন্দরে নামে বলে দাবি। যেখানে আইএসআই-এর (Inter Services Intelligence) ডিরেক্টর জেনারেলও ছিলেন বলে খবর। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পাক বাহিনীর দীর্ঘ বৈঠক হয়। শুধু তাই নয়, পাক গুপ্তচর সংস্থার এক আধিকারিক আলাদা ভাবে চট্টগ্রামে পরেশ বরুয়ার নেতৃত্বাধীন আলফা'র কয়েক জন নেতার সঙ্গে বৈঠক করেছেন বলেও সূত্রের দাবি।

মূলত ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিকে যাতে অশান্ত রাখা যায় সেই ষড়যন্ত্র কষতেই এই বৈঠক হয় বলে দাবি। আর এই প্রেক্ষাপটেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, ভারত গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে। প্রয়োজন হলে পদক্ষেপও করা হবে। তবে ভারত যে বাংলাদেশের সঙ্গে ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তা বুঝিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

জানিয়েছেন, প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকতে চায় ভার‍ত। কুটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার পক্ষেও ভারত। এতে বাংলাদেশের মানুষের উপকার হবে বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর হয়েছে বাংলাদেশের সম্পর্ক। করাচি বন্দর থেকে একাধিক জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। বাড়ছে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি। শুধু তাই নয়, বাংলাদেশের ইউনূস সরকারের সঙ্গেও বৈঠক হয়েছে পাক প্রধানমন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+