কাশ্মীর ইস্যুতে ল্যাজেগোবরে হয়ে এখন নাগাল্যান্ডের দিকে নজর পাকিস্তানের! গোপনে ইসলামাবাদ যা করে চলেছে
৩৭০ ধারা কাশ্মীর থেকে অবলুপ্তি ইস্যুতে আন্তর্জাতিক মহলের কোনও সমর্থন ইমরান সরকার পায়নি। গোটা বিশ্ব মেনে নিয়েছে যে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়।
৩৭০ ধারা জম্মু ও কাশ্মীর থেকে অবলুপ্তি ইস্যুতে আন্তর্জাতিক মহলের কোনও সমর্থন ইমরান খানের সরকার পায়নি। গোটা বিশ্ব মেনে নিয়েছে যে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়। এরপর থেকেই পাকিস্তান অন্যপথে হেঁটে কাশ্মীর সম্পর্কে ভুয়ো ভিডিও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে। যা এই মুহূর্তে ভারত তথা জম্মু ও কাশ্মীরের পরিস্থিতিতে উত্তপ্ত করতে পারে। এছাড়াও ইসলামাবাদ নিয়েছে নয়া স্টান্স। গোটা বিষয়টির ওপর নজর রাখছে ভারত।

স্বরাষ্ট্রমন্ত্রক যা জানিয়েছে
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জাননো হয়েছে, পাকিস্তানের আমলারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে শ্যুটিং করে চলেছেন। ভারতীয় সেনার উর্দি গায়ে নিয়ে চলছে শ্যুটিং। আর সেই ভিডিও শ্যুটিং এ দেখা হচ্ছে , কাশ্মীরে অত্যাচার চালানো হচ্ছে। যে ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এই সমস্ত ভিডিও ভুয়ো।

কাশ্মীর হাতছাড়া হতেই পাকির চোখ নাগাল্যান্ড!
প্রসঙ্গত, সূত্রের দাবি, বিভিন্ন ভিডিও তুলে ভারতের উত্তরপূর্বের নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে পাঠানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বেশ কয়েকটি ভিডিও তাদের পাঠিয়ে সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ারও চেষ্টা করে চলেছে পাকিস্তান। ফলে মনে করা হচ্ছে, এবার নাগাল্যান্ডে বিচ্ছিন্নতাবাদীদেরও উস্কানি দেওয়ার চেষ্টায় মরিয়া পাকিস্তান।

কেন কাশ্মীরে কেন এখনও বন্ধ ইন্টারনেট?
স্বরাষ্ট্রমন্ত্র সূত্রে জানানো হয়েছে, ক্রমাগত, উস্কানিমূলক ভিডিও কাশ্মীরে ছড়িয়ে অশান্তির চেষ্টায় রয়েছে পাকিস্তান। আর সেই জন্যই যাতে হোয়াটস্যাপের মাধ্যমে তা আরও ছড়িয়ে না পড়ে, সেকারণেই কাশ্মীর জুড়ে ইন্টারনেট পরিষেবা আবার বন্ধ করতে বাধ্য হয় সরকার। পাশাপাশি কোন কোন জায়গা থেকে এই সমস্ক মেসেজ আসছে , সেদিকেও নজর রয়েছে সরকারের।












Click it and Unblock the Notifications