সোশ্যাল মিডিয়া ব্যবহারে জওয়ানদের কী সতর্কতা জারি করল সেনাবাহিনী

ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য জানতে পাক গুপ্তচর সংস্থা সোশ্যাল মিিডয়ার বিভিন্ন প্লাটফর্মকে বেছে নিয়েছে। ফেসবুক, হোয়াটস অ্যাপের মতো সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পাতছে তারা।

ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য জানতে পাক গুপ্তচর সংস্থা সোশ্যাল মিিডয়ার বিভিন্ন প্লাটফর্মকে বেছে নিয়েছে। ফেসবুক, হোয়াটস অ্যাপের মতো সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পাতছে তারা। সূত্রের খবর হোয়াটঅ্যাপে জওয়ানদের হানি ট্র্যাপে ফেলার ছক কষেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তারপরেই জওয়ানদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে সতর্কতা জারি করেছে সেনাবাহিনী।

সোশ্যাল মিডিয়া ব্যবহারে জওয়ানদের কী সতর্কতা জারি করল সেনাবাহিনী

গোয়েন্দারা জানতে পেরেছেন ভারতীয় সেনার গোপন তথ্য জানতে হোয়াটঅ্যাপ গ্রুপে ফাঁদ পাতছে পাক গুপ্তচর সংস্থা। তারপরে ভারতীয় সেনার পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নতুন কোনও হোয়াটস অ্যাপ গ্রুপে যোগ দেওয়ার আগে সেটা সম্পর্কে ভাল করে সচেতন থাকতে হবে। সেনাবাহিনীর কোনও রকম তথ্য হোয়াটস অ্যাপে আদান প্রদান করা যাবে না। নিজেরা কোথায় কর্তব্যরত রয়েছেন সেকথাও হোয়াটস অ্যাপে কাউকে জানাতে নিষেধ করা হয়েছে।

গত মাসে পাঞ্জাব সীমান্তে পাকিস্তানি চর সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। সুখবিন্দর সিং সাধু নামে ওই ধৃত ওই ব্যক্তি জানিয়েছেন পাক গুপ্তচর সংস্থা ভারতীয় সেনার তথ্য জানতে হোয়াটস অ্যাপে জাল ছড়াচ্ছে। গোয়েন্দারা জানিয়েছেন পাঞ্জাবের ফরিদকোটের বাসিন্দা সাধু পাক গুপ্তচর সংস্থাকে খবর পাচার করে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+