ভারতে জঙ্গি-হামলা চালাতে এদেশের গ্যাংস্টারদের মুখাপেক্ষী পাকিস্তান! কারা পাক গুপ্তচরদের টার্গেটে

কাশ্মীর সীমান্তে কড়া নিরাপত্তা। দক্ষিণে তামিলনাড়ুর দিক দিয়ে কয়েকবার সমুদ্রপথে চেষ্টা করেও লাভের লাভ হয়নি পাকিস্তানি সন্ত্রাসবাদীদের। শেষে ভারতে নাশকতার ছক কষতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সাহায্য নিচ্ছে ভারতীয় গ্যাংস্টারদের। এমন দাবি ঘিরে একাধিক তথ্যপ্রমাণ উঠে আসছে।

 চণ্ডিগড় ইন্টেলিজেন্স রিপোর্ট কী বলছে?

চণ্ডিগড় ইন্টেলিজেন্স রিপোর্ট কী বলছে?

উল্লেখ্য, চণ্ডিগড় ইন্টেলিজেন্স বলছে, বেশ কয়েকটি ঘটনাসূত্র ধরে তারা জানতে পেরেছে যে ভারতের বেশ কয়েকজন গ্যাংস্টারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে পাকিস্তান। যে সমস্ত গুণ্ডা মস্তানদের আওতায় স্থানীয় এলাকাগুলি রয়েছে, তাদের টার্গেট করছে পাক গুপ্তচর সংস্থা।

 নাশকতার নির্দেশ দেওয়া শুরু!

নাশকতার নির্দেশ দেওয়া শুরু!

গোয়েন্দাসূত্রের দাবি, ইতিমধ্যেই একাধিক গ্যাংস্টারকে নাশকতার নির্দেশ দিতে শুরু করে দিয়েছে পাকিস্তান। ইতিমধ্যেই দেশের ৫ব টি তাবড় গ্যাংস্টারকে পাকিস্তানের আইএসআই নির্দেশ দিয়েছে দেশের বেশ কয়েকজন নেতাকে হত্যা করার।

 খোঁজ মিলছে না...

খোঁজ মিলছে না...

যে গ্যাংস্টারদের খবর পুলিশের হাতে রয়েছে , তাদের মধ্যে ২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাকি ৩ জন আপাতত জেলবন্দি বলে খবর। এই গ্যাংস্টারদের সঙ্গে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা যোগেযাগ রেখে চলেছে বলে খবর আসতেই, একাধিক প্রশ্ন উঠছে।

বিজেপি টার্গেটে পাক জঙ্গিদের?

বিজেপি টার্গেটে পাক জঙ্গিদের?

ফলে প্রশ্ন উঠছে, গুজরাতে বিজেপি কর্মীকে খুনের ছক কষা ব্যক্তির সঙ্গে কি কোনও ভাবে ISI এরও যোগ রয়েছে? কারণ সেই ব্য়ক্তি যে ছোটা শাকিল গ্যাংয়ের লোক, তা এতদিনে পুলিশের কাছে স্পষ্ট। অন্যদিকে, গোয়েন্দাদের কাছে খবর ছিল ইমরান সরকারের গুপ্তচরবাহিনী ভারতের বিজেপি ও আরএসএস নেতাদের টার্গেটে রাখছে। ফলে সবমিলিয়ে পরিস্থিতি বেশ সন্দেহের জটাজালে রয়েছে।

স্লিপার সেল খতম!

স্লিপার সেল খতম!

ভারত জুড়ে আইএসআইএর যে সমস্ত স্লিপার সেল কাজ করত তা মোদী জমানায় কার্যত শেষ হয়ে গিয়েছে। দেশের প্রত্যন্ত প্রান্তর থেকে তাদের চিহ্নিত করে নিকেশ করা হচ্ছে। ফলে হাত কামড়ে পাকিস্তানের সামনে ভারতের গ্যাংস্টারদের মুখাপেক্ষী হওয়া ছাড়া আর কোনও গতি নেই!যে খবর গোয়েন্দাদের নজরে আসতেই নিরাপত্তা বেষ্টনী কড়া করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+