পাকিস্তানকে লক্ষ্য করে ভারতের শক্তিশেল! FATF এর গুরুত্বপূর্ণ বৈঠকের ২৪ ঘণ্টা আগে দিল্লির মোক্ষম চাল
পাকিস্তানকে লক্ষ্য করে ভারতের শক্তিশেল! FATF এর গুরুত্বপূর্ণ বৈঠকের ২৪ ঘণ্টা আগে দিল্লির মোক্ষম চাল
FATF এর আগে ইমরানের কপালে চিন্তান ভাঁজ ফেলে দিল ভারত। আজ আন্তর্জাতিক আর্থিক নজরদারি প্রতিষ্ঠান FATF এর বৈঠক। সেখানে স্থির হবে পাকিস্তানকে সন্ত্রাসে আর্থিক মদতের কারণে ধূসর তালিকায় রাখা হবে কি না। যে বৈঠক ইমরানের কাছে কার্যত পাখির চোখ। কারণ এই FATF এর ধূসর তালিকা থেকে বের হতে পারলেই বহু আর্থিক মদত পাকিস্তান পাবে। আর এমন ক পরিস্থিতিতে দিল্লির নয়া শক্তিশেল পাকিস্তানের মাথাব্যথা বাড়িয়েছে।

দিল্লির চাঁচাছোলা জবাব
ভারতের তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন,FATF এর দেওয়া ২৭ টির মধ্যে পাকিস্তান মাত্র ২১ টি অ্যাকশন প্ল্যান কার্যকর করেছে। এযাবৎকালে তারা ৩,৮০০ টি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাবর্ষণ করেছে সীমান্তে। পাশাপাশি ভারতে অস্ত্র পাচারের চেষ্টা করেছে পাকিস্তান। এখানেই শেষ নয়, ভারত জানিয়েছে, দেশের সীমান্ত পথে ভারতে মাদক পাচারও করে চলেছে ইসলামাবাদ। প্রসঙ্গত, এই সমস্ত অভিযোগই পাকিস্তানকে FATF এর আসরে বিপাকে ফেলতে পারে বলে ধারণা অনেকের।

সন্ত্রাস নিয়ে ভারতের শক্তিশেল
২৩ অক্টোবর FATF এর প্লেনারি সেশন ঠিক করবে পাকিস্তানকে সন্ত্রাসে মদতের ইস্যুতে কোন তালিকায় আপাততত রাখা যেতে পারে। আর ধূসর তালিকা থেকে বেরোনোর জন্য পাকিস্তান লবিইস্ট এজেন্সিকে পর্যন্ত কাজে লাগিয়েছে। এমন অবস্থায় ভারত জানিয়েছে, ' পাকিস্তান ক্রমাগত জঙ্গিদের সেফ হেভেন হয়ে রয়েছে। জঙ্গি সংগঠন ও শিবির কারোর বিরুদ্ধেই পাকিস্তান যথাযোগ্য পদক্ষেপ নিতে পারেনি। এমনকি রাষ্ট্রসংঘের দ্বারা চিহ্নিত গ্লোবাল টেররিস্ট জাকির উর রহমান, দাউদ, মাসুদ আজহারদেরও আশ্রয় দিয়েছে পাকিস্তান।'

৬ টি পয়েন্ট ও ভারতের নিশানা
ভারত এদিন স্পষ্ট করে, জানিয়েছে সন্ত্রাস ইসযুতে পাকিস্তানের এখনও ৬ টি অ্যাকশন প্ল্যান কার্যকরি করা বাকি রয়েছে। আর তা নিয়ে পাকিস্তান কী করে, সেদিকে তাকিয়ে দিল্লি সহ গোটা বিশ্ব। এই ৬ টি অ্যাকশন প্ল্যানের মধ্যে রয়েছে বহু জঙ্গি শিবির যারা এনডিওর নামে পাকিস্তানে রমরমা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যারমধ্যে অন্যতম জামাত উদ দাওয়া। আর সেই জামাতের গায়ে ইমরান আঁচ আসতে দেবেন কি না, তার চ্যালেঞ্জ দিল্লি ছুঁড়ে দিয়েছে।

ভারতের আরও বার্তা
এখানেই শেষ নয়, ভারত জানিয়েছে, পাকিস্তান বারবার জঙ্গি অনুপ্রবেশের মতো ঘটনায় মদত দিয়ে যাচ্ছে। যা নাশকতা ছড়াবার নামান্তর।
দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে












Click it and Unblock the Notifications