কাশ্মীর নিয়ে সমর্থনকারী দেশের সংখ্যাই ভুলে গেল পাকিস্তান! হিসেব নিয়ে বিপাকে প্রধানমন্ত্রী ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছিলেন রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে কাশ্মীর নিয়ে তাদের সমর্থনকারী দেশের সংখ্যা ৬০।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছিলেন রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে কাশ্মীর নিয়ে তাদের সমর্থনকারী দেশের সংখ্যা ৬০। যদিও ওই পরিষদে সবমিলিয়ে সদস্য দেশের সংখ্যা মাত্র ৪৭। হিসেব প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক ইমরান খান।

 কাশ্মীর নিয়ে সমর্থনকারী দেশের সংখ্যাই ভুলে গেল পাকিস্তান! হিসেব নিয়ে বিপাকে ইমরান

কাশ্মীর নিয়ে সমর্থকারী দেশের সংখ্যা নিয়ে টুইটও করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কাশ্মীরিদের অধিকাররক্ষায় ৫৮ টি দেশ তাদের সমর্থন করেছে বলে দাবি করেন ইমরান। পাশাপাশি তিনি কাশ্মীর নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের পদক্ষেপকেও স্বাগত জানান। প্রসঙ্গত ইউরোপিয়ান ইউনিয়ন কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানে জোর দেয়েছে।

এর আগে পাকিস্তান দাবি করে, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন ভুক্ত দেশগুলির মধ্যে ৫৭ টি দেশ পাকিস্তানের প্রস্তাবকে সমর্থন করেছে। পাশাপাশি তা সমর্থন করেছে চিন।

প্রসঙ্গত ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, ল্যাটিন অ্যামেরিকা থেকে ৪৭ সদস্য দেশ রয়েছে। এই হিসাবই তুলে ধরেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপত্র রাবিশ কুমার।

ভারতের আরও দাবি রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ কোনও গোপন জায়গা নয়। যদি পাকিস্তান সমর্থন পায়, তা পরিষ্কারই জানা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+