নাগরিকদের ফেরত নেবে না পাকিস্তান! ভারত আটারি খোলা রাখলেও ওয়াঘা সীমান্ত বন্ধ করে নির্মমতার পরিচয় শাহবাজ সরকারের
India Pakistan Border: পাকিস্তানি নাগরিকদের প্রতি ভারত মানবিক হলেও মানবিক হতে পারল না পাকিস্তান নিজেই। নির্মমতার চূড়ান্ত পরিচয় দিল পাকিস্তান। পঞ্জাবের আটারি ওয়াঘা সীমান্তে পাক নাগরিকদেরই ফেরাতে অস্বীকার করছে পাকিস্তান। যার জেরে কেন্দ্রের নির্দেশমতো ভারত ছেড়েও সীমান্তেই আটকে রয়েছেন বহু পাক নাগরিক। ওপাড়ে ওয়াঘা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে পাকিস্তান, বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রের মারফত জানা গেল এমনই খবর।
পহেলগাঁও হামলার পর পাকিস্তানি নাগরিকদের ৩০ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দিয়েছিল মোদী সরকার। যদিও এত কম সময়ের মধ্যে অনেকেই ফিরতে পারেননি। যার জেরে আটারি সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত শিথিল করে কেন্দ্র। আপাতত সীমান্ত খোলা রেখে পাক নাগরিকদের ফিরতে অনুমতি দেয় ভারত। কিন্তু সূত্রের খবর, ১ মে পড়তেই ওপাড়়ে ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। যার জেরে পাকিস্তানের নাগরিক মহিলা শিশুরাও আটকে রয়েছেন সীমান্তে।

বৃহস্পতিবার সীমান্তের এপাড়ে ও ওপাড়ে দুই দেশের নাগরিকরা পৌঁছলেও পাকিস্তান সরকার ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ায় কেউই পারাপার করতে পারেননি। ভারতে আসার জন্য পাকিস্তানে যে সমস্ত ভারতীয়রা অপেক্ষা করছিলেন, তারাও এদিন আটকে পড়েন সীমান্তে। সম্পর্রে একে অপরের বোন দুই ভারতীয় মহিলার বিয়ে হয়েছে পাকিস্তানে। তাদের সন্তানেরা পাকিস্তানে রয়ে গিয়েছেন। এদিন মহিলারা বর্ডার পারাপারের চেষ্টা করলেও ওয়াঘা সীমান্ত বন্ধ থাকায় তাঁদের যেতে দেওয়া হয়নি।
সীমান্তে বসেই কান্নায় ভেঙে পড়েন তাঁদের এত মহিলা। সীমানা পেরানোর কাতর আর্জি জানিয়ে তিনি বলেন, "সন্তানের কাছে আমাকে যেতেই হবে। আমাদের কী দোষ? আমাদের কেন সন্তানদের থেকে আলাদা করে দেওয়া হচ্ছে?" অপর মহিলা বলেন, "দেশের কোন আইন মাকে বাচ্চার থেকে আলাদা করে দেয়? আমার সন্তানেরা সেদেশে কাঁদছে। আমাকে যেতেই হবে।" ভারত পাকিস্তান চাপানউতোরের মাঝেই যেসমস্ত পাকিস্তানিরা নিজের দেশে ফিরে যেতে চেয়েছিলেন, তারাই এখন সীমান্তে দিশেহারা হয়ে বসে রয়েছেন। পাকিস্তানে ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁদের।
করাচিতে বিয়ে হয়েছে ওই দুই মহিলার। এদিন তাঁদের দাদা মহম্মদ শারিক বলেন, "সকাল ৬টায় বোনেদের এখানে নিয়ে আসি। সকাল ১০টায় সীমান্ত খোলা হয়। ১১টা নাগাদ বিএসএফের আধিকারিকরা জানান, আমাদের দেশের সরকার পাকিস্তানিদের ফিরে যাওয়ার অনুমতি দিলেও পাকিস্তানের সরকার ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। আর তাই সীমান্তেই অপেক্ষা করতে হচ্ছে পাকিস্তানি নাগরিকদের।"












Click it and Unblock the Notifications