কাশ্মীরে ড্রোন নিয়ে জঙ্গি হামলার আশঙ্কা! ভূস্বর্গের অন্দর ফের তপ্ত হতে শুরু করেছে
জঙ্গি হামলার আশঙ্কায় আগেই গোয়েন্দারা রিপোর্ট দিয়েছিল কাশ্মীর নিয়ে। কয়েকদিন আগে সিডিএস বিপিন রাওয়াতও জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে বক্তব্য রাখেন। এবার কাশ্মীর নিয়ে মুখ খুললেন উপত্যকার ডিজিপি দিলবাগ সিং।

ড্রোন হামলার আশঙ্কা
কাশ্মীরে ড্রোন হামলার চেষ্টায় রয়েছে জঙ্গিরা। এই নিয়ে পাকিস্তান অধৃকৃত কাশ্মীরে জঙ্গিদের ব্যাপক প্রশিক্ষণ দিয়েছে লস্কর ই তৈবা। উল্লেখ্য, রেজিসটেন্স ফ্রন্ট নাম নিয়ে লস্কর নতুনভাবে কাশ্মীরে এসেছে। কাশ্মীরের ডিজিপা জানিয়েছেন, লস্কর ড্রোন তৈরি করে তা হিজবুলের হাতে তুলে দিয়েছে।

১৫০ জন জঙ্গি মুখিয়ে রয়েছে
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পথে ভারতে ঢুকতে ১৫০ জন জঙ্গি মুখিয়ে রয়েছে বলে জানান দিলবাগ সিং। শীতকালে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান সাধরাণত ভারতে গুলিবর্ষণ বাড়িয়ে দেয়। সেই সময় গুলিবর্ষণের মধ্যে সীমান্ত পার করে ভারতে জঙ্গিরা ঢোকে। পাশপাাশি, জঙ্গিরা কাশ্মীরের ঠান্ডায় অভ্যস্ত হওয়ায় বরফের মধ্যে অনুপ্রবেশ সহজ হয়। এবার গরমকালেও ঢোকার সম্ভনা তাদের বেশি। জানাচ্ছেন কাশ্মীরের ডিজিপি।

পাকিস্তান কেন মরিয়া?
উল্লেখ্য, কাশ্মীরের থেকে ভারত ৩৭০ ধারা তুলে নেওয়ায় পাকিস্তান সরকার হালে পনি পেতে মরিয়া। তাই কাশ্মীরের সাম্বা উরি পুঞ্চ দিয়ে ভারতে জঙ্গিদের প্রবেশ করাতে তারা মরিয়া চেষ্টা করছে বলে খবর।

গোয়েন্দাদের কাছে কোন তথ্য ছিল?
ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছিলেন, কাশ্মীরের জইশ কমান্ডার আব্দুল রউফ আসগারের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর বাহিনী আইএসআই-র অফিসাররা । সেখানেই স্থির হয়েছে ১১ মে ভারতের ভূস্বর্গ কাশ্মীরে হামলা করার।












Click it and Unblock the Notifications