ইদে মিষ্টি মুখে রাজি নয় পাকিস্তান! প্রত্যাখ্যাত হল ভারতের উপহার

সারা পৃথিবীর সঙ্গে বকরি-ইদ পালিত হচ্ছে ভারতেও। পালন করা হচ্ছে প্রতিবেশী দেশগুলিতেও। অন্যবারের মতো এবারও অমৃতসরের ওয়াঘা সীমান্তে ভারতের দেওয়া মিষ্টি গ্রহণ করতে অস্বীকার করেন পাকিস্তানের রেঞ্জাররা।

সারা পৃথিবীর সঙ্গে বকরি-ইদ পালিত হচ্ছে ভারতেও। পালন করা হচ্ছে প্রতিবেশী দেশগুলিতেও। অন্যবারের মতো এবারও অমৃতসরের ওয়াঘা সীমান্তে ভারতের দেওয়া মিষ্টি গ্রহণ করতে অস্বীকার করেন পাকিস্তানের রেঞ্জাররা। বিএসএফ-এর তরফ থেকে এই মিষ্টি অফার করা হয়েছিল।

ইদে মিষ্টি মুখে রাজি নয় পাকিস্তান! প্রত্যাখ্যাত হল ভারতের উপহার

চিরাপরিত প্রথা অনুযায়ী ভারত, পাকিস্তান দুদেশই ইদে মিষ্টি দিয়ে থাকে একে অপরকে। কিন্তু এবছর পাকিস্তান তা নিতে অস্বীকার করেছে। ভারতের সংসদে বিশেষ মর্যাদার ৩৭০ ধারা বিলোপ এবং জম্মু ও কাশ্মীর রাজ্য পুনর্গঠন বিল পাশ করার পর থেকেই ক্ষিপ্ত পাকিস্তান। তারা যে এই সিদ্ধান্তে অখুশি বারবার সেকথা বলার চেষ্টা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান।

[কর্ণাটকে ভয়াবহ বন্যা, বিপর্যস্ত জনজীবন, দেখুন দুর্দশার জলছবি]

আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছে পাকিস্তান। সেরকম সুবিধা করতে না পেরে পাকিস্তান বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেও দরবার করেছে।

পাকিস্তানের সঙ্গে এবছরের ইদে মিষ্টি বিনিময় না হলেও, অপর প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে তা সম্পন্ন হয়। ফুলবাড়ি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে বিএসএফ-এর মিষ্টি বিনিময় চলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+