মুসলিমদের জন্য ভারতই শ্রেষ্ঠ দেশ, উপত্যকা ঘুরে এমনই দাবি সুফি প্রতিনিধির

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র নিন্দা করলেন সুফি প্রতিনিধিদের দল। ইসলাম পণ্ডিতদের নিয়ে গঠিত সুফি প্রতিনিধিরা কাশ্মীর উপত্যকায় বিভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে তাঁরা জানান, ইমরানের জিহাদ আহ্বান খুবই লজ্জাজনক ব্যাপার। পাকিস্তানের মিথ্যা প্রচার একদিকে যেমন উন্নয়ন ও সমৃদ্ধির মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, তেমনি অন্যদিকে দেশের অমানবিকতা ও দুর্ভোগের দৃশ্যকে ফুটিয়ে তুলছে।

মুসলিমদের জন্য ভারতই শ্রেষ্ঠ দেশ, উপত্যকা ঘুরে এমনই দাবি সুফি প্রতিনিধির


সুফি প্রতিনিধিদের মধ্যে একজন নাসিরুদ্দিন ছিসটি শ্রীনগর ঘুরে এসে সোমবার বলেন, '‌মুসলিমদের জন্য ভারতই সর্বশ্রেষ্ঠ দেশ। পাক প্রধানমন্ত্রীর জিহাদ ঘোষণা খুবই লজ্জাজনক। তাদের যদি ইচ্ছা হয় তবে প্যালেস্টাইন এবং চীনের বিরুদ্ধে যুদ্ধ করুক। আমাদের পাকিস্তানের উপদেশের প্রয়োজন নেই।’‌ তিনি জানান, কাশ্মীরবাসীদের কাছে আবেদন জানানো হয়েছে জিহাদের নাম করে সীমান্তে যেভাবে ক্যান্সারের মত সন্ত্রাসবাদীদের দৌরাত্ম বাড়ছে, তা যেন কোনওভাবেই বাড়তে দেওয়া না হয়। এতে লোকসান তাঁদেরই হবে। ইতিমধ্যেই মোবাইল পরিষেবা চালু হয়েছে উপত্যকায়। ঠিক সেই সময়ই মুসসলিম প্রতিনিধিদের দল ঘুরে গেলেন এখানে। ৫ আগস্ট জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই বন্ধ ছিল মোবাইল পরিষেবা। ৩১ অক্টোবর থেকে জম্মু–কাশ্মীর ভেঙে দু’‌টি কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত হয়েছে। একটি জম্মু–কাশ্মীর এবং অন্যটি লাদাখ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+