সিধুর এক কোলাকুলিতে খুলছে ভারত-পাক সীমান্তের আর এক সিংহদুয়ার
শিখ তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে কর্তারপুর সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা করেছে পাক প্রশাসন।
পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে সাড়া দিয়ে সেদেশে গিয়েছিলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। শুধু শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা নয়, পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়ার সঙ্গে কোলাকুলি করে বিতর্ক কুড়িয়েছিলেন সিধু। তবে সিধুর পাক ভ্রমণ সেদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে।

আর তাই শিখ তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে কর্তারপুর সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা করেছে পাক প্রশাসন। যা শুনে পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন।
গুরু নানকের ৫৫০তম জন্মতিথিতে পঞ্জাব প্রদেশের নারওয়াল জেলায় অবস্থিত কর্তারপুর সীমান্ত খুলে দেওয়া হবে। নভেম্বরে সেই জন্মতিথি রয়েছে। কর্তারপুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রথম শিখ গুরু নানক।
পঞ্জাবের লক্ষ লক্ষ শিখ তীর্থযাত্রীদের জন্য এর থেকে বড় খুশির খবর আর কিছু হতে পারত না বলে মনে করছেন সিধু। বহুদিন ধরে কর্তারপুরের তীর্থে যেতে চাইছিলেন শিখ তীর্থযাত্রীরা। পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications