পাকিস্তান জঙ্গি নয় এবার করোনা ভাইরাস আক্রান্তদের ভারতে ঢোকাচ্ছে! কোন পর্দা ফাঁস করল পুলিশ
কাশ্মীরে এতদিন সীমান্ত পারের সন্ত্রাস দেখা গিয়েছে। বারবার কাশ্মীর সীমান্তের ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশ নাজেহাল করেছে ভারতকে। এবার জঙ্গি নয়, পাকিস্তান করোনা ভাইরাস রোগীদের ভারতে পাঠিয়ে দিচ্ছে। এমন তথ্য জানিয়ে জম্মু ও কাশ্মীরের পুলিশ একাধিক ঘটনা প্রকাশ্যে এনেছে।

ভারতে অনুপ্রবেশ কোভিড রোগীদের
পাকিস্তান থেকে এবার ভারতে অনুপ্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের। এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। ক্রমেই এই ঘটনা কাশ্মীর সীমান্তে বাড়তে শুরু করেছে। এদিকে, কাশ্মীরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় , গোটা পরিস্থিতি নিয়ে উদ্বোগ তৈরি হয়েছে।

কাশ্মীরে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে
কাশ্মীরে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই কেন্দ্রশাসিত অঞ্চলে আক্রান্তে র সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জন। এমন অবস্থায় করোনা আক্রান্তদের ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে উপত্যকায়।

পাকিস্তানে করোনার কী পরিস্থিতি?
এদিকে, সীমান্তের এপারে পাকিস্তানে ৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় সেদেশে ১৭ জনের নতুন করে মৃত্যু হয়েছে। মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে।

পাক অধিকৃত কাশ্মীরে কী পরিস্থিতি?
উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি রীতিমতো খারাপ। সেখানে করোনার জেরে আক্রান্তদের দেশের বিভিন্ন অংশ থেকে এনে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ফেলে রাখা হচ্ছে। শোনা যাচ্ছে, সেই পথেই এঁরা কাশ্মীরে অনুপ্রবেশ করছেন। আর তা থেকে কাশ্মীরে করোনার সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে।

সন্ত্রাস ও পাকিস্তান
এদিকে সন্ত্রাসবাদীদের ওয়াচলিস্ট থেকে করোনার আবহে চুপিসারে পাকিস্তান ১৮০০ জন জঙ্গিকে সরিয়ে দিয়েছে। এই তালিকা থেকে বাদ দেওয়া হয় ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে। যে ঘটনা নিয়ে সরব হয়েছে দিল্লি।












Click it and Unblock the Notifications