ভারতের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে আক্রমণ মার্কিন বিদেশ সচিবের

নয়াদিল্লি, ৩১ অগাস্ট : ভারত সফরে এসে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া আক্রমণ করলেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। পাকিস্তানের মাটিতে যেভাবে সন্ত্রাসের বীজ বোনা চলছে তা যে করেই হোক বন্ধ করতে হবে সেদেশের সরকারকে। এমনটাই জানিয়েছেন কেরি। [হাফিজ খালিদ ওয়ালিদ, ভারতের মাথাব্যথার নয়া কারণ এই জঙ্গি! কি এর পরিচয়?]

জন কেরির এই পাকিস্তানকে আক্রমণ করা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। এর আগে সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে অনেকবার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। তবে ভারত-পাকিস্তান বিবাদে কখনও কোনও পক্ষ্যের হয়ে সওয়াল করেনি। কিন্তু এবার একেবারে ভারতের বিদেশমন্ত্রীকে পাশে বসিয়ে পাকিস্তানকে সরাসরি আক্রমণ করা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। [কাশ্মীর ইস্যুতে ভারত-পাক পরমাণু যুদ্ধ অবশ্যম্ভাবী!]

ভারতে এসে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে আক্রমণ জন কেরির

একইসঙ্গে জন কেরি জানিয়েছেন, মুম্বইয়ে ও পাঞ্জাবের পাঠানকোটে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি দিতে মার্কিন যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। এইক্ষেত্রে পাকিস্তানের নাম তিনি না করলেও তাঁর হাবেভাবে পরিষ্কার, পাকিস্তানকেই এক্ষেত্রেও কাঠগড়ায় তুলেছেন কেরি। যেপ্রান্ত থেকেই আসুক, সন্ত্রাস-সন্ত্রাসই থাকে, একথা ঘুরিয়ে পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছেন তিনি। [পাঠানকোট হামলা চালিয়েছে পাক জঙ্গিরাই, এবার প্রমাণ দিল মার্কিন যুক্তরাষ্ট্রও]

এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও আফগানিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা নিয়েও আশাপ্রকাশ করেছেন মার্কিন বিদেশ সচিব। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে এর আগে বারবারই দুপক্ষকে কথা বলার জন্য তদ্বির করেছে আমেরিকা। তবে এবার যেভাবে ভারতকে পাশে নিয়ে পাকিস্তানকে কাঠগড়ায় তুললেন জন কেরি তাতে এশীয় রাজনীতিতে নতুন কোনও সমীকরণ তৈরি হতেও পারে বলে মনে করা হচ্ছে। [এই দেশে স্মার্টফোনের চেয়েও সস্তা একে ৪৭, কালাশনিকভ রাইফেল!]

প্রসঙ্গত, ভারত সফরে এসে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এনআইএ প্রধান অজিত ডোভালের সঙ্গে নানা ইস্যুতে বৈঠক করবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+