ভারতীয় বায়ুসেনার বিমান ভূপাতিত করার দাবি! 'ভুয়ো' খবরে পাকিস্তান সরকারের পাশে মিডিয়া

ভুয়ো ছবির ওপর ভিত্তি করেই ভারতীয় বায়ুসেনার বিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। পাকিস্তান সরকারের পাশে দাঁড়িয়েছেসেদেশের মিডিয়া।

ভুয়ো ছবির ওপর ভিত্তি করেই ভারতীয় বায়ুসেনার বিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। পাকিস্তান সরকারের পাশে দাঁড়িয়েছে সেদেশের মিডিয়া। পাকিস্তান সেনার তরফ থেকে বলা হয়েছে, ভারতীয় বায়ু সেনা নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছিল। তাকে গুলি করে নামানো হয়েছে। এক পাইলটকে গ্রেফতারও করা হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে স্পষ্ট করে ভারতের তরফে জানানো হয়েছে, ভারতের কোনও বিমান ভূপাতিত হয়নি। ভারতের সব পাইলট সুরক্ষিত আছেন।

ভারতীয় বায়ুসেনার বিমান ভূপাতিত করার দাবি! ভুয়ো খবরে পাকিস্তান সরকারের পাশে মিডিয়া

পাকিস্তান সেনার তরফ থেকে বলা হয়েছে, ভারতীয় বায়ু সেনা নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছিল। পাকিস্তানের বায়ু সেনা দুটি ভারতীয় যুদ্ধ বিমানকে গুলি করে নামায়। যার একটি পড়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, অপরটি ভারতের কাশ্মীরে। ভারতের এক পাইলটকে গ্রেফতার করা হয়েছে, দাবি করেছে পাকিস্তান।

এপ্রসঙ্গে ভারত সরকার কিংবা সেনার তরফ থেকে পরিষ্কার করে কিছু বলা হয়নি। তবে পাকিস্তানের মিডিয়া দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে বলে অভিযোগ তোলা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানের বিমান বাহিনীর নাম করে একটি ভিডিও দেখানো হচ্ছে। বলা হচ্ছে সেটিকে গুলি করে নামানো হয়েছে। ছবিটি ভারতেরই এক শহরের বলেই মনে হচ্ছে। কোনও বিমান দুর্ঘটনায় বিমানটি ভেঙে পড়ে। সেই ছবিকেই আসল বলে চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+