পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলা মৃত কমপক্ষে ২৩

করাচি, ১৬ সেপ্টেম্বর : ফের সন্ত্রাস হামলার শিকার পাকিস্তান। উত্তরপশ্চিম পাকিস্তানের একটি মসজিদে নামাজ পাঠের সময় আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীদের একটা দল এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রের খবর, আফগানিস্তান সীমার কাছে পায়ি খান গ্রামের মসজিদে ঘটনাটি ঘটেছে। শুক্রবারের নামাজ চলছিল বলে মসজিদে প্রচুর মানুষের ভিড় ছিল। কোন ফাঁকে ওই ব্যাক্তি বোমা সঙ্গে নিয়ে ভিতরে ঢুকে পরে তা কেউ খেয়াল করেনি।

পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলা মৃত কমপক্ষে ২৩

এর পর সুযোগ বুঝে "আল্লাহু আখবর" উচ্চারণ করতে করতে সে বোমার ডিটোনেটর খুলে দেয়। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ। ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্য়ু হয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩।

পুলিশ সূত্রের তরফে জানানো হয়েছে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখনও পর্যন্ত এই হামলা দায় স্বীকার করেনি কেউ। তবে সন্দেহের তীর পাকিস্তানি তালিবানের দিকেই। কারণ সাধারণত, এই জঙ্গি গোষ্ঠী আদালত, স্কুল এবং ধর্মস্থানকেই টার্গেট করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+