বিহারে বিস্ফোরণের ছক কষছে পাক গুপ্তচররা, শ্রমিক স্পেশাল ঘিরে বিশেষ সতর্কতা জারি

বিহারে বিস্ফোরণের ছক কষছে পাক গুপ্তচররা, শ্রমিক স্পেশাল ঘিরে বিশেষ সতর্কতা জারি

ফের ভারতে নাশকতার জাল ছড়াতে চাইছে পাক গুপ্তচর সংস্থা। বিহারের শ্রমিক স্পেশাল ট্রেন গুলিতে হামলার ছক কষছে তারা। ইতিমধ্যেই এই নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন উত্তর প্রদেশ, বিহার এবং পাঞ্জাবের যেসব শ্রমিক স্পেশাল ট্রেনে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন সেই ট্রেনগুলিতে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনায় আছে জঙ্গিরা। তাতে মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা।

শ্রমিক স্পেশাল ঘিরে বিশেষ সতর্কতা জারি

গোয়েন্দারা জানতে পেরেছেন আইএসআই এই ট্রেনগুলিতে বিস্ফোরণ ঘটানোর জন্য জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে। বিহারের রেল পুলিশকে ইতিমধ্যেই চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। জানা গিয়েছে আইএসএই টাইম বোমা দিয়ে এই শ্রমিক স্পেশাল ট্রেনে বিস্ফোরণ ঘটানোর ছকে রয়েছে। পাঞ্জাবের স্লিপার সেল গুলিকে ইতিমধ্যেই সক্রিয় করে তুলেছে তারা।

তাই পাঞ্জাব এবং উত্তর প্রদেশ থেকে আসা ট্রেনগুলির উপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রেলস্টেশন গুলির সিসিটিভিতে বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে।ইতিমধ্যেই আরপিএফ স্পেশাল চেকিং শুরু করেছে একাধিক স্টেশনে। তার সঙ্গে ট্রেন গুলিতেও তল্লাশি শুরু হয়েছে। সাদা পোশাকেও রেল পুলিশ স্টেশনে মোতায়েন করা হয়েছে। কয়েকদিন ধরেই দেশে নতুন করে নাশকতা চালানোর চেষ্টা করছে পাক জঙ্গি সংগঠনগুলি। জম্মু বিমানবন্দরে ড্রোনের সাহায্যে হামলা চালানোর পর ড্রোন নিয়ে বিশেষ ভাবে সতর্ক কেন্দ্র। কাশ্মীরের একাধিক জায়গায় ড্রোনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কয়েকদিন আগে কাশ্মীরে জঙ্গি যোগে ১১ জন সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+