Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘কাশ্মীরে মানুষদের নিয়ে টি-২০ খেলছে পাকিস্তান, কিন্তু নীরব দর্শকের ভূমিকায় মোদী!’ খোঁচা ওয়াইসির

‘কাশ্মীরে মানুষদের নিয়ে টি-২০ খেলছে পাকিস্তান, কিন্তু নীরব দর্শকের ভূমিকায় মোদী!’ খোঁচা ওয়াইসির

কাশ্মীরে একের পর এক নিরাপরাধ মানুষের হত্যাকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল ভারতের রাজ্য-রাজনীতি। এমনকী চলতি সপ্তাহেই গোটা পরিস্থিতি বুঝতে কাশ্মীর উড়ে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে এমতাবস্থায় এবার চিন-পাকিস্তানের আগ্রাসন নিয়ে মোদীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

ওয়াইসির খোঁচার মুখে মোদী

ওয়াইসির খোঁচার মুখে মোদী

সেই সঙ্গে কাশ্মীরের উত্তপ্ত আবগে ভারত-পাক টি-২০ ম্যাচ নিয়েও দিলেন খোঁচা। তীব্র কটাক্ষ শানিয়ে এদিন ওয়াইসি বলেন, "গোটা দেশেই হু হু করে দাম বাড়ছে জ্বালানির। তা নিয়ে কোনও চিন্তাই নেই সরকারের এদিকে পাকিস্তানের পুলওয়ামায় হামলার পর প্রধানমন্ত্রী বলেছিলেন সেদেশে ঢুকে এই হামালার তিনি জবাব দেবেন। কিন্তু এখন চিন অরুণাচলপ্রদেশ, এমনকী উত্তরাখণ্ডেও প্রবেশ করেছে। পদধ্বনি শোনা যাচ্ছে লাল-ফৌজ। যদিও এই দুই বিষয়ই নীরব মোদী সরকার।"

 ১৫ দিনে কাশ্মীরে ১৩ জন নাগরিকের মৃত্যু

১৫ দিনে কাশ্মীরে ১৩ জন নাগরিকের মৃত্যু

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ দিনে কাশ্মীরে ১৩ জন নাগরিকের মৃত্যুকে ঘিরে যথেষ্ট চাপে রয়েছে কাশ্মীর প্রশাসন। নতুন করে মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাসবাদ। ধরে ধরে খুন করা হচ্ছে সাধারণ নাগরিকদের। অন্যদিকে বিরোধীরাও জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে। এবার মিম প্রধানের এই আক্রমণে যে মোদী সরকারের উপর নতুন করে চাপ বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

কাশ্মীরে মানুষের প্রাণ নিয়ে টি-২০ খেলছে পাকিস্তান

কাশ্মীরে মানুষের প্রাণ নিয়ে টি-২০ খেলছে পাকিস্তান

এদিকে এর আগে লখিমপুর খেরির ঘটনা নিয়েও মোদীর নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওয়াইসি। এবার সরাসরি কাশ্মীর হত্যাকাণ্ডের জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে টি-২০ বিশ্বকাপে খেলা নিয়েও চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, "সীমান্তে আমাদের সেনারা মারা যাচ্ছে এদিকে ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ হবে। কাশ্মীরে মানুষের প্রাণ নিয়ে টি-২০ খেলছে পাকিস্তান, আর আমরা সেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবো। এটাও দেখতে হবে দেশবাসীকে।"

স্বরাষ্ট্র দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন

স্বরাষ্ট্র দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন

অন্যদিকে দিন কয়েক আগেই উপত্যকায় কয়েকজন পরিযায়ী শ্রমিক খুন হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেন নিষ্ক্রিয় তা নিয়েও সরব ওয়াইসি। এমনকী কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গেও একগুচ্ছ প্রশ্ন তুলেছিলেন তিনি। গোটা উপত্যাকাকে কেন্দ্র শাসিত অঞ্চলে কাশ্মীরকে পরিণত করেও কোনও লাভ হয়নি বলে দাবি হায়দরাবাদের সাংসদের। এদিকে চলতি সপ্তাহে কাশ্মীরে শাহের আগমণ ঘিরে নতুন করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+