উরির পর সাঁঝোয়ান হামলার বদলা নিতে সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে বড় হামলার পথে ভারত

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত স্পষ্ট জানিয়েছেন, সাঁঝোয়ানে সেনা ক্যাম্পে হামলার কড়া মূল্য পাকিস্তানকে চোকাতে হবে।

উরিতে সেনা ক্যাম্পে জঙ্গি হামলার বদলা নিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানি জঙ্গি লঞ্চ প্যাড উড়িয়ে হামলা চালিয়েছিল ভারত। সেই সার্জিক্যাল স্ট্রাইকে বহু পাকিস্তানি জঙ্গি নিহত হয়। সাঁঝোয়ানে সিআরপিএফ ক্যাম্পে হামলার পরও একইভাবে জহ্গি দমনে কড়া পদক্ষেপ করতে পারে ভারত।

সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে বড় হামলার পথে ভারত

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত স্পষ্ট জানিয়েছেন, সাঁঝোয়ানে সেনা ক্যাম্পে হামলার কড়া মূল্য পাকিস্তানকে চোকাতে হবে। সার্জিক্যাল স্ট্রাইক বাদেও অন্য একাধিক অস্ত্রে পাকিস্তানকে ভারত শিক্ষা দিতে পারে, তা বুঝিয়ে দিয়েছেন সেনাপ্রধান।

রাওয়াত বলেছেন, পাকিস্তান ভাবছে এই ধরনের হামলা চালিয়ে চাদের সুবিধা হচ্ছে। তবে তারা জানে না, আমাদের হাতে সার্জিক্যাল স্ট্রাইক বাদেও অন্য অপশন রয়েছে। যদিও অন্য কোন মারণাস্ত্র বা কৌশলের কথা তিনি বলেছেন তা স্পষ্ট করেননি সেনাপ্রধান রাওয়াত।

বড় হামলার পথে ভারত

এই মাসের ১০ ফেব্রুয়ারি সাঁঝোয়ানে সেনা ক্যাম্পে হামলা চালিয়ে জঙ্গিরা ছয় সেনা ও ১ জঙ্গিকে মেরে ফেলে। ঘটনায় ১০জন আহত হন। পাকিস্তানি জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে।

এর আগে হামলার পরই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এই ঘটনার জন্য পাকিস্তানকে কড়া মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দেন। সীমান্তপার সন্ত্রাসে পাকিস্তান সেনা ও সরকার সরাসরি মদত দিচ্ছে বলেও ভারত বহুবার জানিয়ে এসেছে। এই অবস্থায় আগের বারের মতোই ফের সার্জিক্যাল স্ট্রাইক অথবা আরও বড় হামলার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন সেনাপ্রধান রাওয়াত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+