মোদীকে বাদ দিয়ে মনমোহনকে আমন্ত্রণ করতারপুর করিডরের উদ্বোধনে
মোদী নন মনমোহনই বেশি সম্মানীয়, তাই কারতারপুর করিডরের উদ্বোধনে মনমোহন সিংকেই আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার।
মোদী নন মনমোহনই বেশি সম্মানীয়, তাই কারতারপুর করিডরের উদ্বোধনে মনমোহন সিংকেই আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, ইমরান খান কারতারপুর করিডরের উদ্বোধনে মনমোহন সিংকেই আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। ৯ নভেম্বর কারতারপুর করিডর উদ্বোধন হওয়ার কথা।

পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, মনমোহন সিং অনেক বেশি ধার্মিক সেকারণে তাঁকে পছন্দ করে পাকিস্তান। তাই কারতারপুর করিডরের উদ্বোধনে এই তাঁকেই আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে তাঁকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন পাক বিদেশমন্ত্রী।
Congress Sources: Former Prime Minister Manmohan Singh will not accept Pakistan's invitation to the opening of #KartarpurCorridor (File pic) pic.twitter.com/ZYRodq5GPK
— ANI (@ANI) September 30, 2019
তবে পাকিস্তানের আমন্ত্রণ মনমোহন সিং গ্রহণ করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গিয়েছে। সূত্রের কবর মনমোহন সিং পাকিস্তানের এই আমন্ত্রণ ফিরিয়ে দেবেন। এমনিতেই কাশ্মীর ইস্যুতে পাকিস্তান কংগ্রেসের নাম করায় একটু অস্বস্তিতেই রয়েছেন রাহুলরা।
পাকিস্তানের দরবার সাহিবে শেষ জীবন কাটিয়েছিলেন শিখ গুরু গুরু নানক। কারতারপুর করিডর তৈরি হয়ে গেলে ভারতের শিখ সম্প্রদায়ের কাছে পবিত্র তীর্থস্থানের যাওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য কাশ্মীর সিদ্ধান্তের পর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হলেও কিন্তু কারতারপুর করিডরের কাজ কিন্তু বন্ধ করেনি পাকিস্তান।












Click it and Unblock the Notifications