পাকিস্তান-চিনের যৌথ 'অপারেশন সাইডকপি' আসলে কী! ভারতের বিরুদ্ধে কোন রণকৌশল
'অপারেশন সাইডকপি' ঘিরে বহু দিন ধরেই নেট দুনিয়ার সঙ্গে ওয়াকিবহাল মহলে আলোচনা চলছে। জানা যাচ্ছে, চিন ও পাকিস্তান যৌথভাবে ভারতকে টার্গেটে রেখে এক হামলার ছক কষছে। কিভাবে এই রণকৌশনের ছক কষা হচ্ছে, তা দেখে নেওয়া যাক।

পাকিস্তানের হ্যাকার গোষ্ঠী একজোট
উল্লেখ্য, পাকিস্তানের হ্যাকার গোষ্ঠী ট্রান্সপারেন্ট ট্রাইব ভারতের বিরুদ্ধে সাইবার অ্য়াটাকের পরিকল্পনা করছে। এদের মূল উদ্দেশ্য, কিছু টোপ দেওয়ার মতো ইমেল পাঠিয়ে ,ভারতের রণকৌশল সংক্রান্ত তথ্য হাতানো। একটি কমপিউটারে নেট মারফৎ ঢুকে এই তথ্য হাতানো নিয়ে চিনকে পাশে পেয়েছে পাকিস্তান।

অপারেশন সাইডকপি
'কুইক হিল' সংস্থার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞের দাবি, ২০১৯ সাল থেকে পাকিস্তানের এই গোষ্ঠী ভারতের ওপর সাইবার অ্যাটাকের বড়সড় ছক করছে । মনে করা হচ্ছে এদের নেপথ্যে রয়েছে চিন। তিনের মদত পেয়ে এরা এমনটা করছে। আর পাকিস্তান চিনের এই হামলার গোপন নামই 'অপারেশন সাইডকপি'।

কোন রণকৌশলে চলছে নিশানাবাজি
মূলত এরা একটি ভুয়ো ইমেল পাঠিয়ে একটি কম্পিউটার থেকে তথ্য় হাতানোর চেষ্টা করে। প্রথমেই ইমেল যাঁকে পাঠানো হচ্ছে, তাঁর কাছে কোনও পরিচিতের ফাইল নেম দিয়ে একটি অ্যাটাচমেন্ট মেলে পাঠানো হয়। সেই ্্অ্যাটাচমেন্ট একটি ভুয়ো ইমেল থেকে আসে। এই অ্যাটাচমেন্ট ডাউনলোড হতেই কম্পিউটারের তথ্য হাপিশ হয়ে যাচ্ছে। এই রণনীতিতে পাকিস্তানের গোষ্ঠী তথ্য হাতাচ্ছে। মনে করা হচ্ছে, এই অপারেশন মূলত চিনের। যাকে সহায়তা করছে পাকিস্তানি হ্যাকারগোষ্ঠী।

কেন চিনকে ঘিরেও সন্দেহ?
বিশেষজ্ঞরা বলছে, যে ঘরানায় ভাতের গোপন তথ্য , তথা স্ট্র্যেটেজিক ডেটা চুরির চেষ্টা করছে এই গোষ্ঠী, তাতে চিন নেপথ্য নায়ক। কারণ চিনের হ্যাকার গোষ্ঠীও একই ধরানায়, একই নামের ধরনে, একই সার্ভারের নাম দিয়ে তথ্য হাতিয়েছে আগে। গোটা পরিস্থিতির বিবরণ দিয়ে সরকারের কাছে তথ্য় পাঠিয়েছে বহু সাইবার সংস্থা। মনে করা হচ্ছে, এই অপারেশন সাইডকপি ভারতের নিরাপত্তাকে বড় চ্য়ালেঞ্জে ফেলতে পারে। ফলে তা রোখার সর্বত চেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications