Pakistan Election Result 2024: পাকিস্তানে তৈরি হতে চলেছে জোট সরকার! ক্ষমতার বাইরে PTI
পাকিস্তানের নির্বাচনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যে কারণে দলগুলি জোট সরকার তৈরি চেষ্টা চালাচ্ছে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুটো-জারদারি এবং আসিফ আলি জারদারি রবিবার পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের অধ্যক্ষ শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। দুই দলই জোট সরকার গঠনে সম্মত হয়েছেন বলে জানা গিয়েছে।
গত আট ফেব্রুয়ারি ভোটের পরে রবিবার সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করে পাকিস্তান নির্বাচন কমিশন। জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল সমর্থিত নির্দল প্রার্থীরা ১০১ টি আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ ৭৫ টি আসনে জিতে সংসদে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিলাওয়াল জারদারি ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি ৫৪ টি আসন পেয়েছে। যেখানে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান ১৭ টি আসন পেয়েছে। বাকি ১২ টি পেয়েছে অন্য ছোট দলগুলি।

পাকিস্তানের জাতীয় পরিষদে ২৬৬টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়। এর মধ্যে ২৬৫ টি আসনে নির্বাচন হয়েছে। পাকিস্তান নির্বাচন কমিশন এই আসনগুলির মধ্যে ২৬৪ টি আসনের ফল ঘোষণা করেছে। নির্বাচনের ফল ঘোষণায় বিলম্বের কারণে দেশজুড়ে তোলপাড় হয়েছে। জালিয়াতির অভিযোগ ওঠায় পঞ্জাব প্রদেশের খুশাবের ৮৮ নম্বর আসনের ফলফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে।
পাকিস্তানের জাতীয় পরিষদে সরকার গঠন করতে গেলে একটি দলের সরাসরি ভোটে নির্বাচিত ১৩৩ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ৩৩৬ টির মধ্যে ১৬৯ টি আসন প্রয়োজন। এর মধ্যে মহিলা ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনও রয়েছে। নওয়াজ শরিফ শনিবার পাকিস্তানকে বর্তমান সংকট থেকে বের করে আনতে জোট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। শরিফের প্রতি দেশের সেনাবাহিনীর সমর্থন আছে বলে অনেকেই মনে করছেন। নওয়াজ শরিফ তাঁর ভাই প্রাক্তন প্রধানমন্ত্রী শেবহাজ শরিফকে অন্য দলগুলির মধ্যে আলোচনার দায়িত্ব দিয়েছেন।
প্রকাশিত খবর অনুযায়ী, শেহবাজ শরিফ রবিবার পিপিপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছেন। এমকিউএম-পির এক প্রতিনিধি দল শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে। সেখানে এমকিউএম-এর প্রতিনিধিত্ব করেন খালিদ মকবুল সিদ্দিকি। অন্যদিকে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের তরফে প্রতিনিধিত্ব করেন শেহবাজ শরিফ এবং মরিয়ম নওয়াজ। পরে শরিফের দলের তরফে জরি করা এক বিবৃতিতে বলা হয়েছে, একঘন্টার বৈঠকের পরে তারা পরবর্তী সরকারে একসঙ্গে কাজ করতে নীতিগত চুক্তিতে পৌঁছেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications