বালাকোটে এয়ারস্ট্রাইকের পর ভারতের সীমারেখা লঙ্ঘনের সাহসই করেনি পাকিস্তান, দাবি বায়ুসেনা প্রধানের
পুলওয়ামা হামলার পর বালাকোটে এয়ারস্ট্রাইক করে পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছিল ভারত। তারপরে আর ভারতের আকাশ সীমা লঙ্ঘনের সাহস দেখায়নি পাকিস্তান।
পুলওয়ামা হামলার পর বালাকোটে এয়ারস্ট্রাইক করে পাকিস্তানকে মোক্ষম পাল্টা জবাব দিয়েছিল ভারত। তারপরে আর ভারতের আকাশ সীমা লঙ্ঘনের সাহস দেখায়নি পাকিস্তান। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেন বায়ুসেনা প্রধান বীরেন্দর সিং ধনোয়া। ফলে বালাকোট এয়ারস্ট্রাইকের পরে পাল্টা জবাব দিতে পাকিস্তানের যুদ্ধবিমান যে ভারতের আকাশে উঁকি দিয়েছিল বলে দাবি করেছিল সেকথা মিথ্যে প্রমাণিত হল।

বালাকোটের পরের দিনই পাক বায়ুসেনার বিমান ভারতের আকাশে উঁকি মেরেছিল বলে খবর প্রচারিত হয়েছিল। বায়ুসেনা প্রধানের এই দাবির পর সেই ঘটনা মিথ্যে বলেই প্রমাণিত হয়। তাহলে কী পাকিস্তানি বায়ুসেনার সাহস হয়নি ভারতের আকাশসীমা লঙ্ঘনের। নিজেদের সীমার মধ্যেই ঘোরাফেরা করে ছায়া যুদ্ধ চালিয়েছে?
#WATCH BS Dhanoa, Indian Air Chief Marshal says,"On Balakot let me tell you, Pakistan didn't come into our airspace. Our objective was to strike terror camps & their's was to target our army bases. We achieved our military objective. None of them crossed the Line of Control." pic.twitter.com/l5pt3xFcqa
— ANI (@ANI) June 24, 2019
নিজের দাবির সত্যতা প্রমাণে বায়ুসেনা প্রধান জানিয়েছেন বালাকোট এয়ার স্ট্রাইকের পরের দিনই শ্রীনগরের আকাশ পথ সিল করে দেওয়া হয়েছিল। এমনকী অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকেও জানিয়ে দেওয়া হয়েছিল কোনএ বাণিজ্যিক বিমান যেন শ্রীনগরে আকাশপথে না ওড়ে। সেই মতোই কাজ হয়েছিল। আকাশ পথ সিল করে দেওয়া হলে কীভাবে পাকিস্তানের বিমান ভারতের আকাশে উঁকি দেবে?
নৌসেনা প্রধান দাবি করেছেন ভারত যে কবার পাকিস্তানকে জবাব দিয়েছে। তার সবগুলি যে বাস্তবে ঘটেছে তার প্রমাণ দিয়েছে। এমনকী গোটা বিশ্ব সেটা জানে। কিন্তু পাকিস্তান ভারতের আকাশসীমা লঙ্ঘনের যে দাবি করে এসেছে তার কোনও প্রমাণ তারা দিতে পারেনি। এমনকী সেনাবাহিনীর কাছেও তার কোনও প্রমাণ নেই। পাকিস্তান তার আকাশ পথ সিল করে রেখে যে পথে এগোচ্ছে তাতে তাদেরই ক্ষতি বলে মনে করেন তিনি। ধানোয়ার দাবি ভারতের অর্থনীতি অনেক বড় তাই আকাশ পথ সিল করে রেখে দেশের ক্ষতি করার ইচ্ছে সরকার বা সেনাবাহিনী কারোরই নেই। এক্ষেত্রে ভারত উদারনীতিতেই বিশ্বাসী।












Click it and Unblock the Notifications