রক্তক্ষয়ী সন্ত্রাস ছড়াতে পাকিস্তানের হাতিয়ার 'কাশ্মীর সেল'! দিল্লির সতর্কবার্তায় চাঞ্চল্য

এবার শুধু ভারত নয়, বিশ্ব জুড়ে সন্ত্রাস ছড়াতে মরিয়া পাকিস্তান। এমনই দাবি দিল্লির। এক সওয়াল জবাব পর্বের মাঝে লোকসভায় বিদেশমন্ত্রকের তরফে একটি উত্তরে দিল্লি জানায় যে এবার বিদেশের মাটিতে সন্ত্রাস ছড়াতে তৎপর পাকিস্তান। আর তার জন্য ফের একবার ইসলামাবাদ সাহায্য নিচ্ছে সন্ত্রাসের।

দিল্লির কাছে কোন তথ্য রয়েছে

দিল্লির কাছে কোন তথ্য রয়েছে

ভারতের বিদেশমন্ত্রক লোকসভায় জানিয়েছে, যে পাকিস্তান সন্ত্রাসের নতুন একটি হাতিয়ার অবলম্বন করছে। 'কাশ্মীর সেল' বা 'কাশ্মীর ডেস্ক' নামের এই গোষ্ঠী বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়াতে প্রস্তুত। আর তাকে রুখতেই এবার ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে দিল্লি।

কাশ্মীর সেল আসলে কী?

কাশ্মীর সেল আসলে কী?

মূলত, 'কাশ্মীর সেল' আসলে একটি ডেস্ক। পাকিস্তানের তরফে উগ্রবাদী ধারণাতে উদ্বুদ্ধ মানুষদের উদ্দীপিত করতে এমন সেল তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে কেবলমাত্র এমন সন্ত্রাস ও হিংসা ছড়াতেই তৈরি হয়েছে এই কাশ্মীর সেল।

অন্যান্য দেশকে বার্তা

অন্যান্য দেশকে বার্তা


বিশ্বের অন্যান্য দেশকে বিদেশ মন্ত্রক সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে, তারা যেন পাকিস্তানের এই 'কাশ্মীর সেল' এর বিষয়ে অবহিত থাকে। পাশাপাশি, এই সেলের নিশানা থেকে নিজেদের সুরক্ষিত রাখে।

 ইমরানকে তোপ দিল্লির

ইমরানকে তোপ দিল্লির

ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে তোপ দেগে দিল্লি জানিয়েছে ইসলামবাদ কেবলমাত্র হিংসাই ছড়িয়ে যাচ্ছে। পাশাপাশি পাকিস্তানের তরফে আসা যাবতীয় মৌলিক অধিকার নিয়ে অভিযোগকে নস্যাৎ করেছে দিল্লি। দিল্লি দাবি করেছে যে, যে দেস নিজেরাই মৌলিক অদিকার বালুচিস্তানে রক্ষা করতে পারে না , তারা কোনও মতেই অন্য 'গণতান্ত্রিক' দেশের দিতে নিশানা করতে পারেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+