পাকিস্তান পুলওয়ামা হামলার পিছনে! কারণ জানালেন কেজরিওয়াল

ভোটের ঠিক আগেই নরেন্দ্র মোদীকে নিয়ে পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য নিয়ে প্রশ্ন তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ভোটের ঠিক আগেই নরেন্দ্র মোদীকে নিয়ে পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য নিয়ে প্রশ্ন তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার সকালে তিনি টুইট করে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী সরাসরি নরেন্দ্র মোদীকে সমর্থন করছেন। তাঁর অভিযোগ, ২০১৯-এর নির্বাচনে মোদীকে সাহায্য করতেই পাকিস্তান পুলওয়ামা হামলা সংগঠিত করেছিল।

'মোদীকে সাহায্য করতে পুলওয়ামার হামলা'

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলা পাকিস্তানের মদতে। ভারতে বিজেপি তথা মোদীকে সাহায্য করতেই এই হামলা বলে বৃহস্পতিবার, প্রথম দফার ভোটের দিন, অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মোদী-ইমরানের গোপন চুক্তি

মোদী-ইমরানের গোপন চুক্তি

নরেন্দ্র মোদী এবং ইমরান খানের মধ্যে গোপন চুক্তির অভিযোগ করে, কেজরিওয়ালের প্রশ্ন নমো চ্যানেলের টাকার যোগান কি দিচ্ছে পাকিস্তান। কেননা নমো চ্যানেলের মালিকের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে আপ সদস্যরা।

'মোদীর সরকার চান ইমরান'

'মোদীর সরকার চান ইমরান'

ইমরান খান জানিয়েছিলেন কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার নয়, কাশ্মীর সমস্যার সমাধানে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারই তিনি চান। কেননা কংগ্রেসের সরকার হলে তারা কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবে না। ইমরান খানের এই মন্তব্যের পর পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, এনসির ওমর আবদুল্লা এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ইমরান খানের চাহিদা নিয়ে নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন তুলে ধরেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+